admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
করোনার ভয়ংকর আঘাতে লন্ডভন্ড ভারত। প্রিয়জনকে বাঁচানোর শেষ চেষ্টা, কিন্তু পারলেন না। হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। হাসপাতালে আসার আগেই অনেকে করোনাযুদ্ধে হেরে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। এমন পরিস্থিতিতেও প্রিয়জনকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন ভারতীয়রা। সোমবার দুপুরের দিকে আগরার রেনু সিঙ্ঘল করোনাক্রান্ত স্বামীকে নিয়ে হাসপাতাল ছুটতে দেখা যায়। অটোতে থাকা অবস্থায় স্বামীর শ্বাসকষ্ট দেখা দেয়। কাছে ছিলো না অক্সিজেন সিলিন্ডিার। কোনো উপায় না পেয়ে রেনু নিজের মুখ দিয়েই স্বামীকে শ্বাস নেওয়ার চেষ্টা করেন। তবুও স্বামীকে বাঁচাতে পারেননি তিনি।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, রেনুর স্বামীর নাম রবি সিঙ্ঘল। তিনি উত্তর প্রদেশের আবাস বিকাশ সেক্টর-৭ এর বাসিন্দা। তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে স্ত্রী রেনু তাকে অটোতে করে সরোজিনি নাইডু ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যান। শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছলেও ভর্তির আগেই রবি মারা যান। স্বামীকে বাঁচানোর এ আপ্রাণ চেষ্টা ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল এ ছবি বিশ্বের মানুষের হৃদয়ের হাহাকার আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের বর্তমান করুণ অবস্থা আরো একবার চোখ ভিজিয়েছে বিশ্বাবাসীর।