admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুন, ২০২০ ৯:১৪ পূর্বাহ্ণ
হটাৎ তুমি
* এম,চৌধুরী*
————————————
হটাৎ তুমি আমার জীবনে এলে
আবার নিজের ইচ্ছায় চলে গেলে
তুমি চলে গেছো বলে
আকাশে চাঁদ উঠবে না ?
তুমি চলে গেছো বলে
বসন্তের কোকিল ডাকবে না
এ তুমি ভেবনা, তুমি চলে গেছো বলে
আমি থেমে যাবো।
হেটে যেতে পারি আমি মাইলের পর মাইল
দিগন্তের সে পথ ছাড়িয়ে নিদৃষ্ট সেই পথে।
তুমি চলে গেছো বলে
আমি থেমে যাবো————
এ তুমি ভেবোনা————————-
তোমার শুন্যতা আমাকে অনেক কাদিয়েছে।
আর কাদবোনা মনকে পাথর বানিয়ে নিবো।
তোমার চারিদিকে ঘুড়বো কিন্তু তোমায় খুজবো না—-
আমি জীবনকে বি-স্বর্জন দিয়ে দিবো—
বেচে থাকবো যতদিন এ দেহে প্রানের স্পন্দন থাকবে।
খুজবো না তোমায়————
হেটে হেটে চলে যাবো শেষ ঠিকানায়——–