রবীন্দ্রনাথ
বিশ্বজিৎ কর
***********************
এক আকাশকে হাতে পেতে চেয়েছিলাম,
তুমি বলেছিলে-“রবীন্দ্রনাথ পড়ো! “
আমি এখন খোলা আকাশের প্রেমিক,
“আকাশভরা সূর্যতারা”-য় মানুষ চিনতে পারছি!
বৃষ্টিকে কাছে ডেকেছিলাম,
তুমি বলেছিলে -“রবীন্দ্রনাথ পড়ো! “
আমি এখন ঘন কালো মেঘের বন্ধু,
“পাগলা হাওয়ার বাদল দিনে “-র আমেজে
মানুষ চিনতে পারছি!
রাত্রিকে কাছে নিতে চেয়েছিলাম,
তুমি বলেছিলে -“রবীন্দ্রনাথ পড়ো! “
আমি এখন নৈঃশব্দের সাথী,
“হিমেল রাতের ঐ গগনের দীপগুলি”-র আলোয়
এখন মানুষ চিনতে পারছি!
*****************************