admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২০ ১০:২৭ পূর্বাহ্ণ
জানালা খোলা রেখো
বিশ্বজিৎ কর
************************
ভোরের বাতাস নিয়ে গেছে আমার উৎকন্ঠা, তোমার কাছে! জানালা খোলা রেখো!
আকাশ অনন্ত, অসীম –
ছোট করে রেখো না, আলো পাবে না যে!
পথ চিনবে কেমন করে?
কত হাত এগিয়ে আসবে, বুঝে নিও!
জীবনের মাইলস্টোনগুলো কবরস্থানের ফলক তো নয়, অনুভবে প্রাণ বুঝে নিও!
পাঠানো উৎকন্ঠাগুলো বড় ক্লান্ত, ওদের কাছে টেনে নিও, যত্ন কোরো –
অন্তত একটা চুম্বন!
আবার বলছি, জানালা খোলা রেখো।