admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ৯:৪৮ অপরাহ্ণ
আমার শেষ সম্বলের একটা তিল আছে…
একটা নির্ভরতা আছে বুকের খাঁজে খাঁজে ভাজ করা..
একটা কাঁধ আছে মাথা রাখবার….
কিছু অবিন্যস্ত চুল আর কিছু নির্ধন আগলানো স্বভাব…
আমার শেষ সম্বল আমার সব কথা শোনে…
যেভাবে বসন্ত শোনে প্রকৃতির ডাক…
সাধন ভজন পূর্ব জন্মের পুণ্যে বিশ্বাস জাগানো মহীরুহ আমার শেষ সম্বল…
আমার আমেজ, আমার সৃজন, আমার অন্তরের বাঁধাবাধি…
একটা ভাঁজ করা কল্পনা গায়ে জড়িয়ে নেই…
বর্ষায় হঠাৎ বসন্ত আসে.