admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২০ ১০:৫০ পূর্বাহ্ণ
কতদিন ভেবেছি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কেন?
কে এই অমলকান্তি?
ভাবনার চোরাস্রোতে অমলকান্তিদের ভেসে যেতে দেখতাম,
মাঠে -ঘাটে -চলার পথে……..
একদিন হঠাৎ করে আয়নার সামনে দাঁড়িয়ে অমলকান্তি-কে দেখলাম!
ওর কাছে জানতে চাইলাম –
এই অমলকান্তি, তুমি কি রোদ্দুর হতে চেয়েছিল?
ও মৃদু হাসল, আমার ঠোঁটের কোণে সেই একইরকম হাসি!
অনিশ্চয়তা, অস্থিরতার কালো মেঘে রোদ্দুর ওঠে না!
তবুও কত অমলকান্তি আজও রোদ্দুর হতে চায়!
আসলে লড়াই কিন্তু থেমে নেই,
চলছে তো চলছেই!