admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
বিপ্লবের মহড়াই চলে
বিপ্লব আসে না
অগত্যা ছেলের নামকরণ সামনামী করে
সেই বিপ্লব টাকা খায়, ঘুঘু ওড়ায়
গ্যালন গ্যালন জলে যায় ধুয়ে
অবশেষ, ঝড়তি পড়তি যেটুকু স্বপ্ন ছিল
ভ্রান্তি বেচে বেচে নিঃসম্বল
তুষারের মত হিমশীতল
সংগ্রামী রক্ত, রিক্ত হওয়ার সুখে
পর্যঙ্কে আলুথালু ঝড়
ঝগড়ার নিয়ত শ্রুতি
মোক্ষদায়ী বিরল পুস্তকে ধুলো পড়ে
প্রচ্ছদ মুচকি হাসে ঝেড়ে উঠে স্তর
বিপ্লব সৎমায়ের ভাবুক সন্তান
পড়িয়াচাতের মত শূন্যভূমিতে
কালিকিঙ্করের আর ফসল কাটা হয় না
বেহাত হয়ে যায়
দেশ হারিয়ে যায়
বংশীধরপুর থেকে যে বিপ্লব এসেছিল
শব্দ হারায়, ঘ্রাণ গিয়ে
শুধু নাম থেকে যায়