admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ
একটা সময় ছিলো যখন প্রতিটা রাত ছিলো রঙ্গিন
স্বপ্নেরা আসতো সেই ভোরের দিকে——-
যখন ঘুমের অবকাশ পেতাম——
সেখানে স্বপ্নের উড়ে বেড়াতো হলুদ প্রজাপতির ডানায়।
এখনো আসে দুঃস্বপনের রাত মত্ত ঐরাবতের
ভার নিয়ে পিঠের ওপর———
এক ভয়ঙ্কর যন্ত্রণায় কলিজার ভেতর —
ভিমরুল দংশনে নীল হয়ে যায়—-
আমি নুব্জ্য হয়ে দেখি তোমাকে —–
কাছে এসেও ফিরে যাচ্ছো দূর—-
কোনো অজানা দ্বীপে—-
সেখানে আমার প্রবেশ নিষেধ——
দুটো নদী ও তো পাশাপাশি চলতে
চলতে দূর সরে যায়—–
কিন্তু মোহনায় ঠিক তারা মিশে যায়
সাগরের আন্দোলিত বুকে——
আমাদের মাঝে তফাৎ ছিলো মাত্র কয়েক ইঞ্চি
আজ যোজন যোজন মাইল ——–
চাইলেও আর কাছে আসার সুযোগ নেই—-
হারিয়ে গেছো তুমি আমার কাছ থেকে—
দূর বহু দূরে ——-
সাড়া নেই, শব্দ নেই,স্পর্শ নেই,
কোন ভালবাসা—– শুধু কষ্ট আর কষ্ট —–
শেকড়ে শেকড়ে কামনার করুন কম্পন,
তবুও হৃদয়ের দূরত্বে কতো যোজন করা
যাচ্ছে না পরিমাপ—– কেন?
প্রশ্নেরাও নিরুত্তর———–
বন্ধ আজ চুম্বন দেওয়া-নেয়া,
মৈনাক পর্বতের যদি ও
ফুরায়নি সমুদ্র মন্থন যোগ্যতা——-
তবুও থেমে গেছে রতিসুখ–
হারিয়ে গেছো তুমি বহু দূর—–
দুটি মনেই আজ গভীর অসুখ।
এই চাপা পড়া হিমবাহ থেকে মুক্তি চায় রক্তের
অণুচক্রিকা, দেহ চায় একচিলতে সুখ।
জানি এসব আজ মরিচিকা—-
যে দিকে তাকাই শুধু ধু–ধু প্রন্তর—