admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২০ ১২:০২ অপরাহ্ণ
*** ভালোবেসে যাবো তোমার অজান্তেই ***
এম চৌধুরী
——————————————
তোমাকে যখন দেখি–
তার চেয়ে বেশি দেখি যখন দেখি না—
আকাশ জমিন জানে আমি কার
প্রতিক্ষায় পথ চেয়ে থাকি—-
তোমার স্মৃতি গুলো বুকে নিয়ে বেঁচে থাকবো
তুমি ব্যস্ত, তুমি অন্তরাল ভালোবাসো!
সন্ন্যাসীর মতো হাহাকার করে মনটা—
কষ্ট পাই কিন্তু বলতে পারিনা–
দেখা পাবোনা এও জানি–
হয়তো আর কোনদিন দেখা হবেনা–
মনের অজান্তেই দু-চোখে জল চলে আসে–
পরমুহূর্তেই ফের চোখের জল মুছে ফেলি।
মনে মনে বলি তুমি যেখানেই যাও—ভালো থেকো
আমি সঙ্গে আছি—
যদি পারো আমার না জানা ভুল গুলো ক্ষমা করে দিও
যতদিন এ দেহে প্রাণের স্পন্দন থাকবে–
ভালো বেসে যাবো তোমার অজান্তেই—
কিন্তু কোনদিন ভালবাসার দাবী নিয়ে
তোমার সামনে আসবোনা—
তুমি সুখি হলেই আমি সুখি শত কষ্টেও—
ভালো বেসে যাবো তোমার অজান্তেই
তুমি জানতে পারবেনা—ভালো থেকো —-
ভালো বেসে যাবো তোমার অজান্তেই—–