admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২০ ১:৩৭ অপরাহ্ণ
** পথ চলতে তোমাকে পেয়েছি **
এম চৌধুরী
——————————————————–
পথ চলতে তোমাকে পেয়েছি
আবার হারিয়েও ফেলেছি
কথা দিয়ে কথা রাখনি–
নিজের স্বার্থ পূরণ হতেই সরে পরেছো-
মিথ্যে অযুহাতে কষ্ট পেয়েছি অভিযোগ করিনি–
সুখের আশায় যে তরী ভাসিয়েছো —
দেখ পথ খুজে পাও কিনা—
তুমি যখন হাটতে পারতে না তখন এই আমি
তোমায় হাত ধরে চলতে শিখিয়ে ছিলাম
মনে পড়ে তোমার?
তুমি ছিলে কাদা মাখা একটি রক্তমাংসে গড়া মানুষ
শত যুদ্ধ করে তোমাকে চলতে শিখিয়েছি—
বিনিময় তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো-
কষ্ট পেয়েছি অভিযোগ করিনি–
হয়তো আর করবোও না—
তুমি নিজেকে সুখি করতে পারলে আমি সুখি হবো–
শত কষ্টের মধ্যেও– – কষ্ট পেয়েছি অভিযোগ করিনি–
সত্যিকারের ভালবাসা কখনো হারিয়ে যায়না
স্বার্থের সম্পর্ক কখনো টিকেনা এটাই বাস্তবতা
কষ্ট পেয়েছি অভিযোগ করিনি—-
পথ চলতে তোমাকে পেয়েছি—
আবার হারিয়েও ফেলেছি—
পথ চলতে যদি কোনদিন হোঁচট খেয়ে পড়ে যাও
হাত বাড়িয়ে দিও আমি তোমায় টেনে তুলবো —-
ফিরিয়ে দিবোনা ——–