admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
মনের আকাশে কালো মেঘ
হৃদয়ের আকাশে নিম্নচাপ
ভাবলাম ভালবাসার বৃষ্টিতে
শীতল করে দিয়ে যাবে
প্রেমের এই ভূবণ।
অন্ধকার কেটে ভোরের আকাশ
চারিদিক ছিন্নভিন্ন করে দিয়ে গেছো
ছিলো সেটা তোমার দেহের ঘুর্ণিঝড়।
তা-হলে কি তোমার অগ্নিরূপকে
ভুল করে ভেবেছিলাম আলোর ভূবণ!
তুমি নিষ্ঠুর তুমি পাষান
দিয়ে গেলে তুমি তার প্রমাণ,
পরকীয়ায় মত্ত তুমি,-তা-হলে
কখনো ভাবোনি আপন,
তস-নস করে তুমি দিয়ে যাও
সাজানো ফুলের বাগান।
হবে না কখনো তোমাকে দিয়ে
ভালবাসার সাজানো সংসার।