admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২০ ৫:৪৭ পূর্বাহ্ণ
তুমি যখন চুপ করে থাকো
অসহ্য লাগে মনে হয় সব ভেঙ্গে ফেলি——
তুমি যখন চুপ করে থাকো——-
কিছুই লাগেনা ভালো——-
ভর দুপুরের উতপ্ত সূর্য্যটা স্নান—
বরষার ভেজা বাতাস গায়ে —-
জ্বালা ধরায়——————–
জঙ্গলি ফুলের গন্ধ—————
আমার অস্পর্শা বৈদূর্যমণি—–
তোমার গলার সুরই তো——-
তোমার পরশ—————
তোমার নীরবতাই তো আমাকে
আরো কঠিন করে দিয়েছে ——
মনে হয় সব তছনছ করে দেই—–
তোমায় নিয়ে আমার সব———–
আঁকা ছবি জীবনের ক্যানভাসে
চাওয়া পাওয়ার সাত রঙে———-
মুছে ফেলেছি নিজের অজান্তে—–
জানি না কেন সমর্পিত করেছিলাম ——-
অন্তরাত্মা তোমার মত প্রতারকের কাছে ——
তারই জন্য আমি স্বপ্নহীন মানুষ———
কিছুই লাগেনা ভালো——-
যখন তোমায় ভাবি——-।
ঘুড়ে দাড়িয়েছি——————–
হয়তো শুধরে নিবো নিজেকে—-
কিন্তু কষ্টের দাগ ? ———–?
আজ মুছে ফেলেছি তোমায় ——
মনে পড়ে কিন্তু খ্যারাপ লাগেনা আমার—
আজ মুছে ফেলেছি তোমায় ————
আমার সত্তা থেকে——————-
চির বিদায় হে ধোকাবাজ————-
গুড বাই—————————