admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ
একটা জীবন আঁকতে আঁকতে কখন যেন সন্ধ্যা নামে…
তোমাকে আরো স্পষ্ট দেখা যায়…
বলেছিলে’ ভালোবাসি ‘..
আমিও বোকার মত এক সমুদ্র বিশ্বাস ঢেলেছিলাম তাতে..
তবুও কেউ কারো নয় এখনো বিশ্বাস করি না…
নীতা না থাকলে একদিন ঠিক নাস্তিক হয়ে যেতাম…
প্রেমকে বলতাম মস্তিষ্কের এক বিশেষ হরমোনের ক্ষরণ…
তারপর বিশ্লেষণে বসতাম ডক্টরেট পাবার জন্য…