admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ
” করি মোনাজাত – ”
” লাভলী ইসলাম- লন্ডন থেকে প্রেরিত স্বরচিত কবিতা ”
মা আমার মাথার মুকুট
মা আমার ভালবাসা
দিলাম মাগো একটা চিরকুট নয়ন জ্বলে ভাসা ।
আছে আমার অনেক ঋন
তোমাকে মা দেবার দূর প্রবাসে কাটে জীবন
ফিরবো কবে আবার।
আদর সোহাগ দিয়ে তুমি
বড় করলে আমায় কিছুই করতে পারিনা আমি কষ্ট আমায় কাঁদায় ।
নামাজান্তে কেঁদে কেঁদে করি মোনাজাত
আল্লাহ্ রাখুন নিরাপদে করে হেফাজত ।
Lovely London