admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২০ ৮:৩০ অপরাহ্ণ
তোমার না-কথা, আমার কাছে কথা হয়ে ওঠে!
দুই ঠোঁটের কম্পন জানিয়ে দেয়,
তোমার গভীরের কথা!
তোমার চাউনির ভাষাগুলো-
হৃদমাঝারে শিহরণ জাগায়!
তোমার কান্নার ভাষায় আমি ছবি আঁকি জীবনদর্শনের!
তোমার ইতস্ততভাবের কথায় আদর করার কবিতা থাকে!
না, সব কথা এখনও শেষ হয়নি…..
একদিন এসো, পাশাপাশি বসে অনেক কথা হবে-
কবিতার ছন্দে, গানের সুরে, হৃদমাঝারে!
এসো কিন্তু!