admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২০ ১:৫১ অপরাহ্ণ
আমার মিছিল চিরদিন-
কথা বলে প্রতিবাদের,
আমার মিছিল যমদূতসম –
শয়তান, নরখাদকের!
আমার মিছিল শ্লোগান তোলে-
মেহনতি জনগণের,
আমার মিছিল কবর খোঁড়ে –
সকল সুবিধাবাদের!
আমার মিছিল কাঁপন ধরায় –
অত্যাচারী শাসক-মনে,
আমার মিছিল সদা সক্রিয় –
নৈতিকতার গর্জনে!
আমার মিছিল এগিয়ে চলে-
দৃপ্ত পদক্ষেপে,
আমার মিছিল বিক্রি হয় না –
‘পাইয়ে দেওয়ার ‘ চাপে!