admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২০ ১:৫৫ অপরাহ্ণ
*** আমার নিত্যসঙ্গী ***
এম চৌধুরী
————————————————-
অপেক্ষা ——————–
যাকে আমি সবচেয়ে বেশী ভয় করতাম—–
সেই’ ই আমার আজকের বাঁচার ভরসা——
চিন্তা————————
যাকে আমি সবসময় এড়িয়ে চলতাম——
সেই,ই, আমার আজকের অবসর———-
স্বপ্ন————————————-
যাকে আমি একান্তে পেতে চাইতাম——
সেই,ই আজ হারিয়ে গেছে হয়ে গেছে দুঃস্বপ্নে—–
সেই তুমি———————
যাকে সবচেয়ে কাছের বলে জানতাম—
সেই ই তুমি চলে গেছো বহুদুরে———
আমাকে একা করে ————
পথ চেয়ে বসে থাকি এই বুঝি আসলে ফিরে —-
জানি আসবে না ফিরে————–
নতুন পথের সন্ধানে —————–
হারিয়ে ফেলেছো পুরনো রাস্তা ———
যদি কখনো হারিয়ে ফেল নতুন রাস্তা——
ফিরে এসো সেই ঠিকানায়————-
যেখান থেকে শুরু করে ছিলে সুন্দর জীবন—–
আমি পথ দেখিয়ে দিবো —–
তোমার চলার —————————-
কান্না———————————–
যাকে কখনো কাছেও ঘেষতে দিতাম না —–
সেই-ই হয়ে গেছে আমার নিত্যসঙ্গী হয়ে গেছে—
হয়ে গেছে চলার সাথি—-শুধু কান্না আর কান্না—-