admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান হরিপুর(ঠাকুরগাঁও) উপজেলা প্রতিনিধি : অদ্য ৩১/০১/২০২৩ ইংরেজী মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৫:৩০ মিনিটে হরিপুর কাঁঠালডাংগী বাজারে কথিত পাগলের হাতে এক ধান ব্যবসায়ী প্রকাশ্যে খুন হয়েছেন। আসামী ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের মো: আব্দুল খালেক পিতা: মৃত্যু ঈসার উদ্দীন ওরফে দুখিয়া মাতা হাজেরা গ্রাম : ধাগদোহা গোপালপুর, হরিপুর, ঠাকুরগাঁও কে ঘটনাস্থল থেকে উপস্থিত জনগণ আটক করে এবং হরিপুর থানা পুলিশের হাতে সোপোর্দ করেছে। আসামী কাঁঠালডাংগী বাজারে বাইসাইকেলের মেকার বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কারণে কুঠার দারা কথিত পাগল এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি রহস্যজনক। নিহত ব্যক্তির নাম মো মনসুর আলী পিতা: মৃত শাহাজত আলী মাতা: মৃত্যু ইমানি খাতুন গ্রাম: মধ্য গগনপুর উপজেলা: বিরল জেলা: দিনাজপুর ৪ নং শহর গ্রাম ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও তিন সন্তানের জনক। লাশ গ্রহনের জন্য শহর গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো আব্দুল ওহেদ ও নিহতের ছেলে মো: নাঈম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এসেছেন।হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম বলেন , যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামী পাগল কিনা তা অগ্রীম বলা সম্ভব নয়। বিষয়টি তদন্তের পরই নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছি। এ বিষয়ে হরিপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।