হোম
অপরাধ

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে রাতে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০১৯ ৯:০৯ পূর্বাহ্ণ

Rohingga-mknewsbd

ফাইল ছবি

টেকনাফে পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা শিবিরের বসতিগুলো রাতের বেলা যেমন দেখতে কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত একজন নিহত এবং আরো একজন আহত হয়েছে। কক্সবাজারের পুলিশ জানিয়েছে শনিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, টেকনাফের নয়াপাড়া এলাকায় রোহিঙ্গাদের মধ্যে এ সংঘর্ষ হয়। মি: হোসেন বলেন, রোহিঙ্গাদের মধ্যে দুটি গ্রুপ সেখানে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। গ্রুপ দুটির সদস্যরা পুরাতন রোহিঙ্গা হিসেবে পরিচিত, যারা ১৯৯২ সালের পরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী এ গ্রুপ দুটির মধ্যে একটি ‘ছলিম গ্রুপ’ এবং অপরটি ‘জাকির গ্রুপ’। এরা ক্যাম্পে বসবাস করেনা এবং পাহাড়ে লুকিয়ে থাকে বলে পুলিশ দাবি করছে। মাঝে মধ্যেই তারা রোহিঙ্গা ক্যাম্পে এসে নিজেদের অস্তিত্ব জানান দেবার চেষ্টা করে। উভয় গ্রুপ চেষ্টা করছে নতুন রোহিঙ্গাদের মাঝে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। এ দুটি গ্রুপ ছাড়াও আরো বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় আছে কর্মকর্তারা বলছেন। নবাগত রোহিঙ্গাদের নিজেদের আয়ত্তে রাখার জন্য উভয় গ্রুপ এখন তৎপরতা চালাচ্ছে বলে পুলিশ বলছে।

রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প নিয়ে বাংলাদেশ সরকারের মাঝে উদ্বেগ বাড়ছে। পুলিশের ভাষ্য মতে রোহিঙ্গাদের এই গ্রুপ দুটি ইয়াবা চোরাচালান, মানব পাচার এবং ডাকাতি সহ নানা অপরাধের সাথে সম্পৃক্ত। শনিবার রাতে নয়াপাড়া ক্যাম্পে ছলিম গ্রুপের অনুসারীরা সামশুল নামে এক রোহিঙ্গাকে গুলি করে। এ খবর পেয়ে জকির গ্রুপের অনুসারীরা অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। এক পর্যায়ে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। পুলিশ সুপার জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা মারা যায় এবং আরেকজন গুরুতর আহত হয়।

রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ বাড়ছে !
২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা যখন বাংলাদেশে যখন আশ্রয় নিয়েছিল তখন তাদের প্রতি স্থানীয় বাসিন্দারা এবং সরকার উদার মনোভাব দেখিয়েছে। কিন্তু বছর না ঘুরতেই পরিস্থিতি বদলে গেছে। সে সহানুভূতির ছিটেফোঁটাও এখন অবশিষ্ট নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গাদের একটি অংশ নানা ধরণের অপরাধের সাথে জড়িয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে বিজিবির টহল

রোহিঙ্গা ক্যাম্পে বিজিবির টহল

দিনে নিরাপত্তা বাহিনীর টহল থাকলেও রাতে অরক্ষিত থাকে রোহিঙ্গা ক্যাম্প। গত দুই বছরে ক্যাম্পের ভেতরে রোহিঙ্গাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অন্তত ৪৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া রোহিঙ্গাদের হামলায় স্থানীয় বাংলাদেশীও নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে গত দুই বছরে অন্তত ৫০ জন রোহিঙ্গা পুলিশ কিংবা র‍্যাব এ গুলিতে নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা দাবি করছেন, এসব রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। কিন্তু মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মনে করে ‘বন্দুকযুদ্ধ’ নয় বরং এসব রোহিঙ্গাদের গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ এবং র‍্যাব এর ভাষ্য অনুযায়ী রোহিঙ্গাদের গ্রুপগুলো ক্যাম্পের ভেতরে নানা অপরাধ করে গহীন পাহাড়ে লুকিয়ে যায়। দুদিন আগে র‍্যাব হেলিকপ্টারের মাধ্যমে সেসব পাহাড়ের উপর টহল দিয়ে রোহিঙ্গা গ্রুপগুলোর অবস্থান সম্পর্কে ধারণা নেবার চেষ্টা করেছে। র‍্যাব কর্মকর্তারা বলছেন, এখন সেসব পাহাড়ে অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ সন্ধ্যার পর ক্যাম্পগুলোতে তৎপর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান আরো জোরালো করা হবে বলে কর্মকর্তারা বলছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 6 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক