admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে, নিহত – ৭। চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আজ রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত হন ১ জন, হাসপাতালে নেওয়ার পথে এবং পৌঁছানোর পর আরও ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যুবাইর। তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক গতিতে চলার সময় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন নারী, দুই শিশু ও দুজন পুরুষ রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ওসি শাকের মুহাম্মদ যুবাইর আরও বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো জানতে পারিনি। তাৎক্ষণিক করণীয় হিসেবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। চকরিয়া হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
পানির মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার করার চেষ্টা করছি আমরা। গাড়ির দরজা-জানালা বন্ধ থাকার কারণেই যাত্রীদের মৃত্যু হয়েছে।