হোম
নির্বাচিত কলাম

এ সরকারের কোন দরকার নেই।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ মে, ২০২২ ৬:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভাত কাপড়ের জন্য আমরা লড়াই করবো আপনারা প্রস্তুত আছেন? যখন প্রধানমন্ত্রীকে বলা হয় জিনিসের দাম বাড়ে কেন আপনি কমানোর ব্যবস্থা করেন। তিনি বলেন বাজারের কাজ বাজার করবে, আমার তো কিছুই করার নাই। সরকারকে বলবো বাজারের কাজ যদি বাজার করে এটাই যদি আপনার কথা হয় তাহলে এ সরকারের কোন দরকার নাই। তোমরা ক্ষমতা ছেড়ে চলে যাও। তিনি ২৯ মে রোববার ঠাকুরগাঁও জেলা সিপিবির আয়োজনে ঠাকুরগাঁও চৌরাস্তায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে তিনি বলেন, ঈদের আগে বাজার থেকে সোয়াবিন তেল উধাও হয়ে গেল। বোতলের উপরে লেখা ১৬০ টাকা। কিন্তু বাস্তবে তা অনেক বেশি দামে বিক্রি হতে দেখা যায়। আর এই সুযোগে প্রত্যেকটা ব্যবসায়ি বিনা পরিশ্রমে লিটার প্রতি ৩০ টাকা ৪০ টাকা কামাই করে নিল। বর্তমান সরকার ব্যবসায়িদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু আমরা যারা তেল কিনে খাই, আমাদের সঙ্গে কোন পরামর্শ করেনি। আজকে সোয়াবিন তেলের দাম যদি ১৪০ টাকা থেকে ২শ টাকা করা হবে তাহলে আপনারা কি সরকারকে ভোট দিবেন। আর যদি বলা হয় আন্তর্জাতিক বাজার দরের সাথে মিলিয়ে সোয়াবিন তেলের দাম ১৪০ টাকার কম করতে হবে তাহলে তো আপনারা তার পক্ষে ভোট দিবেন।

হাসিনা অসাধু ব্যবসায়িদের হাতে টাকা তুলে দিতে চায়। তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, আটার দাম বেড়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। কিন্তু কৃষক ফসল উৎপাদন করে ফসলের দাম নাই। এইভাবে আমাদের উপর জুলুম অত্যাচার চলছে। আজকে আইন শৃংখলার অবনতি হয়েছে। আজকে নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। ৬১ হাজার কোটি টাকা প্রত্যেক বছর বিদেশে পাচার করা হচ্ছে। একসময় বাংলার সম্পদ রাজ পরিবারের লোকজন পাচার করতো। তার বিরুদ্ধে লড়াই করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। লুটপাটকারী, পাচারকারীদের কোন ভাবেই বরদাস্ত করা হবে না। দরকার হলে আমরা আবার মুক্তিযুদ্ধ ও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। কিন্তু বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার হতে দেব না।

লুটপাটের রাজত্ব কায়েম করতে দেব না। আজকে দেখেন ভোটে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। আগামীদিনেও জনগনের ভোটাধিকার হরণ করে জোর জবস্তিমূলকভাবে নির্বাচনের নামে প্রহসন সংঘটিত করে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমাদের দেশে সামনে বাজেট করা হবে ৭ লক্ষ কোটি টাকার বেশি। ওইটা দেখেন আপনার আমার টাকা। ওই বাজেটের টাকা যদি আমরা মাথাপিছু ভাগ করে দেই তাহলে প্রত্যেকজনে ৪০ হাজার টাকা পাওয়া যাবে। সরকারের কোন দরকার নাই। লুটপারের রাজত্ব কায়েমের জন্য ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই আমাদের ভাত কাপড়ের জন্য লড়াই করতে হবে। এই লড়াই সফল করতে হলে, গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য লড়াই করতে হবে। কোনকিছুই মানুষ ভুলে নাই। আ’লীগকে ক্ষমতা থেকে সড়াতে হবে। সেই জায়গায় বিএনপি আসলে কোন লাভ হবে না। আপনারা লক্ষ্য করলে দেখবেন শেখ হাসিনা যখন বিরোধী দলে থাকে তখন পাবলিকের কথা বলে। একইভাবে খালেদা জিয়া যখন বিরোধী দলে থাকে তখন পাবলিকের কথা বলে। তাহলে আসুন না একটা বুদ্ধি করি।

তারা ২ জনই যেহেতু বিরোধী দলে পাবলিকের কথা বলে তাদের দুজনকে স্থায়ীভাবে বিরোধী দলে রাখার ব্যবস্থা করি। তাহলে ক্ষমতায় যাবে কারা? ক্ষমতায় যেতে হবে গরীব, দু:খি মেহনতি মানুষের স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক শক্তিকে। আমরা পরীক্ষায় পাশ হয়ে গেছি। তিনি আরও বলেন, সরকার গঠন করে আ’লীগ ফেইল, বিএনপি ফেইল, জাতীয় পার্টি ফেইল, জামায়াতে ইসলামী ফেইল, তত্ত¡াবধায়ক সরকার ফেইল, একমাত্র বাকি আছে কমিউনিস্ট পার্টি এবং বাম পন্থি শক্তি। তাদেরকে এখন ক্ষমতায় আনতে হবে। এই সরকার ক্ষমতায় কিংবা কোন দলীয় সরকার যদি ক্ষমতা থাকে তার অধিনে কোন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেহেতু দলীয় সরকারের অধিনে নির্বাচন হলে কমিউনিস্ট পার্টি অংশগ্রহন করবে না। আমাদের ভোটাধিকারের জন্য লড়াই করতে হবে। আমরা একটা বিকল্প শক্তি গড়ে তুলবো। যেটা মুক্তিযুদ্ধ ও সমাজতন্ত্রের ধারাই দেশটাকে গড়ে তুলবে।

আমরা আওয়াজ তুলেছি মানুষের ভাতের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তবে এ সংগ্রাম আ’লীগের মাধ্যমে হবে না। বিএনপির মাধ্যমে হবে না। জনগণের শক্তিকে ক্ষমতায় আনার জন্য ঘরে ঘরে প্রস্তুত হউন। বিজয় আসবেই। পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সভায় জেলা সিপিবির সভাপতি কমরেড ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড কাফি রতন, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, হরিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, রানীশংকৈল সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পীরগঞ্জের সাধারণ সম্পাদ মর্তুজা আলম, বালিয়াডাঙ্গী কমিটির সাধারণ সম্পাদক মুসলেম উদ্দীন, সদর উপজেলা সাধারণ সম্পাদক অনিল রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নেরসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এর আগে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 1 hour আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 2 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 2 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক