admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
এলপি গ্যাসের দাম আরও কমলো কিন্তু বাস্তবতা ভিন্ন ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল জানিয়েছেন, নতুন এই দাম কার্যকর করা হবে ১ মে থেকে। বিশ্ববাজারে দাম কমে যাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপি গ্যাসের দাম কমানো হয়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী, ১২ কেজির দাম ৫৯১ টাকাই থাকছে।
কমেছে গাড়িতে ব্যবহার করা এলপি গ্যাসের দাম। লিটার প্রতি আগে দাম ছিল ৪৭ টাকা ৯২ পয়সা, আজকের ঘোষণা অনুযায়ী, ৪৪ টাকা ৭০ পয়সা। সরকার নতুন করে বাসা-বাড়িতে গ্যাসের সংযোগ দিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেশ কয়েকমাস আগে। এরপর থেকেই এলপি গ্যাসের চাহিদা বেড়ে গেছে। ভবিষ্যতে স্বাভাবিকভাবেই এই চাহিদা আরও বাড়বে বলে জানাচ্ছেন বিষেশজ্ঞরা।