হোম
অপরাধ

এমপি হাজী সেলিমের ছেলে ইরফানের ৩৮ ওয়াকিটকিতে নিজস্ব গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ

এমপি হাজী সেলিমের ছেলে ইরফানের ৩৮ ওয়াকিটকিতে নিজস্ব গোপন নেটওয়ার্ক -এম কে নিউজ

ফাইল ছবি

এমপি হাজী সেলিমের ছেলে ইরফানের ৩৮ ওয়াকিটকিতে নিজস্ব গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম তার অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এর জন্য তিনি ব্যবহার করতে আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি। এর আওতায় ছিল ৩৮টি ওয়াকিটকি। আর এর কন্ট্রোল রুম ছিল আলিশান ‘চাঁন সরদার দাদা বাড়ী’তে।

জানা যায়, ৩৮টি ওয়াকিটকি নিয়ন্ত্রণ করা হতো ওই কন্ট্রোল রুম থেকে। এর ৩৭টি ওয়াকিটকি ছিল তার বিশ্বস্ত কর্মী ও ক্যাডারদের হাতে। নিজের নানা কর্মকাণ্ডের জন্য মোবাইল নেটওয়ার্ক ব্যবহার না করে ওয়াকিটকির গোপন নেটওয়ার্কে যোগাযোগ রাখতেন ইরফান।

সোমবার অভিযানের সময় ওই বাড়ির চারতলা ও পাঁচ তলার কন্ট্রোল রুম থেকে ওয়াকিটকিগুলো জব্দ করে র‌্যাব। এ ছাড়া সেখান থেকে ৫টি ভার্চুয়াল প্রাইভেট সার্ভারও (ভিপিএস) জব্দ করা হয়।র‌্যাব বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান জানিয়েছেন, এসব ওয়াকিটকিতে তিনি নিজের কর্মীদের সঙ্গে কথা বলতেন। এই ওয়াকিটকির নেটওয়ার্ক পাওয়া যেত তার বাসার আশপাশের ৫ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত।

স্থানীয়রা জানিয়েছেন, ইরফান সেলিম যখন বাসা থেকে বের হতেন কিংবা বাসায় ঢুকতেন, তখন পুরো রাস্তা বন্ধ করে দিতেন তার অনুসারীরা। এ সময় তাদের হাতে থাকতো ওয়াকিটকি। দেখে বোঝার কোনো উপায় নেই যে, তারা সাধারণ মানুষ, নাকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অর্থাৎ নিজস্ব স্টাইলে ‘ভিআইপি’ প্রোটোকল নিয়ে চলতেন তিনি।

র‌্যাব সূত্র জানিয়েছে, তাদের কথোপকথন যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চলে না যায়, সেজন্যই এই এসব ওয়াকিটকির মাধ্যমে নিজস্ব গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন ইরফান সেলিম। সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী ভিআইপি নিরাপত্তা যোগাযোগের ক্ষেত্রে এসব সরঞ্জাম ব্যবহার করে থাকে। তাছাড়া তিনি যে ব্যক্তিগত রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেন তার জন্য বিটিআরসির কোনো অনুমোদন ছিল না। ফলে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রসঙ্গত, পুরান ঢাকার সোয়ারীঘাটের দেবীদাস লেনে হাজী সেলিমের বাড়ি চান সরদার দাদা বাড়ীতে সোমবার দুপুর থেকে অভিযান চালায় র‌্যাব। এ সময় ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া অভিযানে ওই বাসা থেকে অস্ত্র, বিদেশি মদ, ইয়াবাসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফান সেলিমকে দেড় বছর এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ৬ মাসের কারাদণ্ড দেন। এর মধ্যে ইরফানকে মাদক মামলায় এক বছর এবং অবৈধভাবে ওয়াকিটকি রাখার দায়ে ৬ মাসের দণ্ড দেওয়া হয়। আর তার দেহরক্ষীকে অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 20 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 21 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 23 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক