admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ সড়কের পাশের খাদে গাড়ি, প্রাণে বাঁচলেন এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের ক্ষতিগ্রস্ত গাড়ি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন । ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম৷ মঙ্গলবার (১১ জানুয়ারি) বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ও পাড়িয়া যাওয়ার পথে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনি সামান্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংসদ সদস্যের বড় ছেলে ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন বলেন, ‘বাবা বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়া যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি সামান্য আহত হন। পরে স্থানীয়রা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম বলেন, হঠাৎ গাড়ির সামনে একটি ভ্যান চলে আসে।
ভ্যানচালককে বাঁচাতে পেছন থেকে আমি চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে ফেলে দেন। কিছুটা চোট পেলেও এখন আমি ভালো আছি। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, সংসদ সদস্যের বড় কোনো চোট ছিল না। তাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।