হোম
আন্তর্জাতিক

উপসাগরে সংঘর্ষের নতুন ঝুঁকি ইরান-মার্কিন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২০ ১০:৩০ পূর্বাহ্ণ

Iran-usa-Fighting-sea-site-mknewsbd

ফাইল ছবি

উপসাগরে সংঘর্ষের নতুন ঝুঁকি ইরান-মার্কিন: মর্কিন যুদ্ধজাহাজের খুব কাছ থেকে ছুটে যাচ্ছে ইরানি গানবোট মার্কিন নৌ-বাহিনী গত সপ্তাহে জানায় উপসাগরে ইরানি সাঁজোয়া কিছু জলযান তাদের নৌবহরের সাথে উস্কানিমুলক আচরণ করছে। পরপরই বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট করে তার নৌ কমান্ডারদের নির্দেশ দেন বিরক্ত করলে তারা যেন গুলি করে ইরানি বোটগুলো ধংস করতে দ্বিধা না করেন। এ বছরের গোড়ার দিকে ইরানি রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার জে. কাসেম সোলেইমানিকে হত্যার পর ইরানের বিরুদ্ধে আমেরিকার এটাই সবচেয়ে বড় সামরিক হুমকি। দুটো দেশই যখন করোনাভাইরাস সামলাতে বিপর্যস্ত, সেসময় নতুন করে কেন এখন এই সামরিক সংঘাতের ঝুঁকি তাদের মধ্যে তৈরি হলো?

প্রথম কারণ: মার্কিন নৌবাহিনী গত সপ্তাহে জানায় উপসাগরে ইরানের আইআরজিসির কয়েকটি সাঁজোয়া স্পিডবোট তাদের একটি নৌবহরের খুব কাছ চলে আসে। মার্কিন এই নৌ বহরে ছিল ইউএসএস লুইস বি পুলার এবং ইউএসএস পল হ্যামিল্টন নামে একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্র উপসাগরে ঐ ঘটনা নিয়ে যা বলছে তা ‘হলিউড চলচ্চিত্রের‘ মত মনগড়া কাহিনি।

ইরানের সাবধান বাণী: মার্কিন নৌবাহিনী জানায় একটি ঘটনায় একটি ইরানি স্পিড বোট তাদের একটি দ্রুতগামী জাহাজের মাত্র ১০ গজ সামনে দিয়ে ছুটে যায়। আইআরজিসি স্বীকার করেছে এমন একটি ঘটনা ঘটেছে, কিন্তু তাদের কথা – এর জন্য দায়ী ছিল আমেরিকানরা। আইআরজিসির শীর্ষ কমান্ডার জে. হোসেইন সালামি বৃহস্পতিবার বলেন, ইরানের নৌ বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যদি উপসাগরে ইরানের সামরিক বা বেসামরিক কোনো জাহাজের ওপর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তাহলে, তার ভাষায়, আমেরিকার সন্ত্রাসী বাহিনীকে যেন ধ্বংস করে দেওয়া হয়। তিনি আমেরিকাকে সাবধান করে দেন ইরানি কোনো নৌযানকে যেন বিরক্ত না করা হয়।

জনাথন মার্কাস বলছেন: এ ধরণের যুদ্ধংদেহি বাদানুবাদ সত্যিকার যুদ্ধে রূপ নেয় কি না তা নিয়ে আশংকা তৈরি হয়েছে।
উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর সামরিক ক্ষমতার সাথে ইরানের নৌ-ক্ষমতার কোনো তুলনা হয়না। তাছাড়া, ইরানি এসব সাঁজোয়া যানগুলোর আচরণ মার্কিন কমান্ডারদের কাছে অজনা নয়। ফলে, উপসাগরে এই সামরিক উত্তেজনা প্রমাণ করে যে করোনাভাইরাস প্যানডেমিক নিয়ে সারা বিশ্ব ব্যতিব্যস্ত থাকলেও দেশে দেশে শত্রুতা-উত্তেজনা তাতে প্রশমিত হয়নি। বরঞ্চ অনেক ক্ষেত্রে তা বেড়েছে। কারণ, ইরান এবং যুক্তরাষ্ট্র দুদেশই তাদের নিজেদের বৃহত্তর স্ট্রাটেজিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরেনি।

ইরান বলছে উপসাগরের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র হলিউডি গল্প প্রচার করছে কট্টর অবস্থানে ট্রাম্প অনড় ইরান মধ্যপ্রাচ্যে এবং উপসাগরে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে বদ্ধপরিকর। সিরিয়াতে এখনও ইরান তাদের লক্ষ্য অর্জনে সমানভাবে তৎপর।করোনাভাইরাস সঙ্কট ইরানে কট্টরপন্থীদের ক্ষমতা বাড়াতে পরোক্ষাভাবে সাহায্যই করেছে। তারা হয়তো ভাবছে, যুক্তরাষ্ট্র এখন করোনাভাইরাস নিয়ে এতটাই বিপর্যস্ত যে উপসাগরে এখন কোনো সংঘাতে জড়াতে তারা চাইবে না। অন্যদিকে, ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার কট্টর অবস্থান থেকে একচুলও নড়েননি, বরঞ্চ বাড়িয়েছেন। তিনি হয়তো মনে করছেন, করোনাভাইরাস সঙ্কটে ইরানের ইসলামপন্থী সরকার ধসে পড়বে, যদিও কিন্তু অধিকাংশ বিশ্লেষক সেটা মনে করছেন না। তারা বলছেন, বরঞ্চ ইরান সামরিক শক্তি বাড়ানোর পথে আরো অগ্রসর হচ্ছে। আইআরসিজি বলছে বুধবার তারা সফলভাবে একটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার কাছ থেকে প্রযুক্তি সাহায্য নিয়ে তৈরি রকেট দিয়ে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তারা।

সংঘাতের ঝুঁকি: এ থেকে ইঙ্গিত পাওযা যাচ্ছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আধুনিকায়ন অব্যাহত রেখেছে। পারমানবিক কর্মসূচি নিয়েও ইরান তলে তলে এগিয়ে চলেছে সে কথা পশ্চিমা বহু পর্যবেক্ষক বলেন।কারণ. পশ্চিমা দেশগুলোর সাথে করা ২০১৫ সালের পারমানবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফা বের হয়ে গেলে বদলা হিসাবে ইরান ঐ চুক্তিতে করা প্রতিশ্রুতি বাস্তাবায়ন স্থগিত করে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণই নেই, এবং হঠাৎ করে সংঘাত শুরু হওয়ার ঝুঁকি আগের মতই রয়ে গেছে। একপক্ষ যদি ধারণা করে নেয় যে অপরপক্ষ করোনাভাইরাস সঙ্কটে দুর্বল হয়ে পড়েছে, তাহলে সংঘাতের সেই ঝুঁকি আরো বাড়বে ছাড়া কমবে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 4 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 14 hours আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 15 hours আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক