admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ উত্তরাঞ্চলে ঘন কুয়াশা জেকে বসছে শীত মহাসড়কে যানবাহনে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। পৌষের শুরুতে বগুড়াসহ উত্তরাঞ্চলে বইছে হিমেল হাওয়া। বিশেষজ্ঞরা ধারণা করছেন এবছর সারাদেশে শীতের প্রকোপ অনেক বেশী হতে পারে। এভার রংপুর,দিনাজপুর,ঠাকুরগাও, নীলফামারী ও পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা অনেক বেশী হতে পারে।
দিনের বেলায় কিছুটা তাপ থাকলেও সন্ধ্যার পরপরই নামে ঠান্ডা। রাত্রিতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়ি চলছে ধীর গতিতে। আবহাওয়া অফিস বলছে এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। এভাবে শীতের প্রকোপ বাড়তে থাকলে বিভিন্ন বয়সের বিশেষ করে বয়স্ক ও শিশুরা বেশী আক্রান্ত হবে। যেমন শ্বাস কস্ট থেকে শুরু করে নানান রকমের রোগ, এতে করে শ্বাস্থ্যবিদরা সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।
গত শুত্রবার রাত থেকে কুয়াশা বেড়েছে। গতরাত্রেও ঘন কুয়াশায় আজ ২২ ডিসেম্বর সকালের ১০ টার দিকে মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলেছে যানবাহন। ছবিটি ঢাকা-বগুড়া মহাসড়কের শাকপালা এলাকা থেকে তোলা।