হোম
অপরাধ

উচ্চশিক্ষিত হিসেবে সার্টিফিকেটপ্রাপ্তির লোভে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন পরীক্ষার্থী এমপি বুবলি বহিষ্কার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৯ ৬:১৯ অপরাহ্ণ

mp--bubli-mknewsbd

ফাইল ছবি

উচ্চশিক্ষিত হিসেবে সার্টিফিকেটপ্রাপ্তির লোভে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন খোদ একজন আইনপ্রণেতা। তরীটিও তার পৌঁছে গিয়েছিল তীরের কাছাকাছি। কিন্তু শেষ পর্যন্ত তীরে ওঠা হলো না, ডুবে গেল তরী। বিএ পরীক্ষার্থী ওই সাংসদ নিজে পরীক্ষার হলে না গিয়ে অন্যকে পাঠিয়েছিলেন তার হয়ে পরীক্ষা দেওয়ার জন্য। এভাবেই পর পর ৮টি পরীক্ষা শেষ হয়। শুক্রবার শেষ পরীক্ষার দিনও হলে যথারীতি উপস্থিত হয়েছিলেন ওই এমপির ‘প্রক্সি পরীক্ষার্থী’। কিন্তু এদিন হলে বসে পরীক্ষা দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরার পর বেরিয়ে আসে থলের বিড়াল। অতঃপর পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে প্রার্থীরূপী সাংসদকে। ওই সাংসদের নাম তামান্না নুসরাত বুবলি। তিনি নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী। এ কা- জানাজানির পর সমালোচনা তো বটেই, নিন্দার ঝড় বইছে সংরক্ষিত মহিলা আসনের ওই সাংসদের বিরুদ্ধে। জানা গেছে, ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থীর নাম এশা। এমন কেউ ধরা পড়লে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার বিধান থাকলেও এশার ক্ষেত্রে তা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকটা বীরদর্পেই হল থেকে বেরিয়ে যান প্রক্সি পরীক্ষার্থী এশা। এদিকে পরীক্ষার্থী হিসেবে সাংসদ বুবলির প্রতারণা ও জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে গতকাল শনিবার নরসিংদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ উল্লাহ কাজলকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, এইচএসসি পাস বুবলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ভর্তি হন। এর পর এ পর্যন্ত অনুষ্ঠিত ৪টি সেমিস্টারের ১৩টি পরীক্ষার একটিতেও তিনি নিজে অংশ নেননি বলে জোর অভিযোগ রয়েছে। তার পক্ষে একেক পরীক্ষায় একেক জন বিষয়ভিত্তিক দক্ষ নারী অংশ নেন। এমপির হয়ে প্রক্সি দেওয়া এসব পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা দিতে পরীক্ষার কেন্দ্রসহ হলের ভেতরে পাহারায় থাকতেন বুবলির নিজস্ব লোকজন, এমনকি তার ক্যাডার বাহিনীও। তাই ভয়ে শিক্ষক-পরীক্ষার্থীদের কেউ এতদিন মুখ খোলেননি।

শুক্রবার এমপির প্রক্সি পরীক্ষার্থী নিজেকে তামান্না নুসরাত বুবলি বলে দাবি করেন। কিন্তু তিনি ছবিযুক্ত প্রবেশপত্র দেখাতে পারেননি। এর পর তাকে প্রশ্ন করা হয়, এমপি তামান্নার পরীক্ষা তিনি কীভাবে দিচ্ছেন? এর সঠিক জবাব দিতে পারেননি তিনি। এর পর জানা যায় ওই মহিলার নাম এশা। নরসিংদী সরকারি কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শফিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থীর ছবিসংবলিত প্রবেশপত্র ছিল না। প্রবেশপত্র নাকি হারিয়ে গেছে। তবে থানায় করা জিডির কপি নিয়ে তিনি হলে এসেছেন পরীক্ষায় অংশ নিতে। তাই আমরা চিনতে পারিনি। বিষয়টি জানার পর প্রক্সি পরীক্ষার্থী এশাকে আটক করতে চেয়েছিলাম। কিন্তু দায়িত্বে ছিল একজন পুলিশ সদস্য। কথা বলার ফাঁকে এশা দৌড়ে পালিয়ে যান। পরে অবশ্য অনেক পুলিশ সদস্যই কলেজে এসেছিলেন। এসব বিষয়ে কথা বলতে এমপি তামান্না নুসরাত বুবলির মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। সরাসরি যোগাযোগ করতে চাইলে তার ঘনিষ্ঠজনরা জানান, তিনি ঢাকার এমপি হোস্টেলে আছেন। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ বলেন, জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া তামান্না নুসরাত বুবলির সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাকে পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার আদেশ দেওয়া হয়েছে। বুবলির স্বামী প্রয়াত পৌর মেয়র ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দেবর কামরুজ্জামান কামরুল এখন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি। অপর দেবর শামীম নেওয়াজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। লোকমান হোসেনদের পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক