admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২০ ৫:১১ অপরাহ্ণ
ঈদের দিনেও থেমে নেই ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন কৃষকদের ধান নষ্ট হয়ে যাওয়ার খবর শুনে ক্ষতির কথা শুনে ছুটে গিয়েছেন। ক্ষতি হওয়া কৃষকদের ধান দেখতে।

সদর উপজেলার আকচা ইউনিয়নের কান্দর এলাকার কৃষকদের ধান নষ্ট হয়ে যাওয়ার খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে ছুটে যান।এসময় তিনি সেখানে কৃষকদের সাথে কথা বলেন।সেখানকার ইট ভাটার কালো ধোয়ায় এই ক্ষতি হয়েছে কিনা সেজন্য তিনি উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য প্রায় ১০০ জন কৃষকের জমির ধান নষ্ট হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ।