হোম
নির্বাচিত কলাম

ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রক্রিয়া 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬২ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত)” প্রকল্পের আওতায় নবগঠিত উপজেলায় এই মসজিদটি স্থাপনে প্রশাসনিক তোড়জোড় চলছে।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সংলগ্ন প্রস্তাবিত জমিতে অত্র সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রণীত গাইডলাইন অনুযায়ী জমি নির্বাচন সম্পন্ন হয়েছে।সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরেজমিন তদন্ত কার্যক্রম শেষ করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদনও প্রেরণ করেছেন। ঈদগাঁও উপজেলা পরিষদের মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে মতে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্ত বায়নাধীন “প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্পটি ২০১৭ সালের এপ্রিল মাসে শুরু হয়। বাংলাদেশ সরকারও সৌদি সরকারের অর্থায়নে তৎকালীন সরকারের নির্বাচনী ইশতেহারভূক্ত অগ্রাধিকার প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়  ৯০৬২.৪১ কোটি টাকা। প্রকল্পটি  ২০১৯ সাল মেয়াদের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখার উপ-সচিব মোঃ সাখাওয়াত হোসেন গত ২৯-৫- ২০১৭ সালে মডেল মসজিদের স্থান/ জমি নির্বাচন সংক্রান্ত গাইড লাইন প্রেরণ করেন। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা বিভাগের পরিচালক ও ‘৫৬০ টি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক মোঃ লুৎফর রহমান সরকার ১১-৬-২০১৭ তারিখে অনুরূপ গাইডলাইন প্রেরণ করেন। পরদিন আরেকটি পত্রে তিনি এ মডেল মসজিদ স্থাপনের জন্য ০.৪০ একর জমি সংস্থান সংক্রান্ত ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় বরাবর পত্র ইস্যু করেন।

৩০৮ মহিলা আসন- ০৮ এর সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ সরকারি উদ্যোগে স্থাপিত ঈদগাঁও উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সংলগ্নকে, এস মোজাফফর আহমদ চৌধুরী ওয়াকফ এস্টেটের জমিকে স্থান নির্বাচন করার সুপারিশ সংক্রান্ত প্রধানমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দেন।

পত্রে তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত জমি ঈদগাঁও উপজেলার জনবহুল ও বৃহত্তর ব্যবসার কেন্দ্র বিন্দু। এতে ৪৩ শতক জমি রয়েছে। অত্র মসজিদটি এ স্থিত জমিতে নির্মাণ করলে এলাকাবাসী উপকৃত হবেন। জনস্বার্থে প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদন দিতে তিনি সরকার প্রধানের নিকট সুপারিশ করেন।

এর প্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা- ২ শাখার ও উপ-সচিব (উন্নয়ন) মোঃ সাখাওয়াত হোসেন ২৮ অক্টোবর ২০২৩ তারিখে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি পত্র ইস্যু করেন। পত্রটি ছিল কক্সবাজারের  ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সংলগ্ন কে, এস মোজাফফর আহমদ চৌধুরী ওয়াকফ এস্টেটের জমি নির্বাচন সংক্রান্ত। পত্রটিতে প্রস্তাবনা যাচাই করা প্রয়োজন মর্মে অভিমত ব্যক্ত করা হয়।

এ পত্রের আলোকে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) শুভাশীষ চাকমা ২৭/১১/২৩ তারিখে মসজিদের স্থান/জমি নির্বাচন সংক্রান্ত গাইড লাইনের আলোকে সরেজমিন তদন্ত পূর্বক মতামত সহ প্রতিবেদন প্রেরণের জন্য একটি পত্র ইস্যু করেন।

অন্যদিকে গত ২০/৪/২৪ ইংরেজি তারিখে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা গভর্নিং বডির সভায় উপস্থিত সদস্যবৃন্দ এ বিষয়ে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ঐকমত্য পোষণ করেন যে, মাদ্রাসায় বর্তমানে যে মসজিদটি আছে তা আকারে ছোট। অতীতে ছাত্র-ছাত্রী কম থাকাবস্থায় এ মসজিদ খানা নির্মাণ করা হয়েছিল। বর্তমানে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নামাজ আদায়ের সুবিধার্থে উল্লেখিত জায়গায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য বিনামূল্যে এবং বিনা শর্তে জমি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। ওয়াকফ এস্টেটের মতোয়াল্লী (ইসি নম্বর- ৫৯৬) মোস্তাক আহমদ চৌধুরী ভবিষ্যতে এ জমির মালিকানা দাবি করবে না এবং দাবী করলেও তা আইনত অগ্রাহ্য হবে মর্মে একটি অনাপত্তি জ্ঞাপনপত্রও প্রদান করেন।

ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে উল্লেখিত স্থানে জমি নির্বাচন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর অফিসে প্রেরণ করা হয় ২/৫/২৪ ইংরেজি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাহেদ স্বাক্ষরিত এ প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, প্রস্তাবিত জমির দৈর্ঘ্য ১৬৫ ফুট এবং প্রস্থ ১১০ ফুট অর্থাৎ ৪১ শতক নাল জমি। প্রতিবেদিত জমি ওয়াকফ জমি। যা উপজেলা পরিষদ কমপ্লেক্স হতে ২ কিঃমিঃ এর মধ্যে প্রশস্ত রাস্তা সংলগ্ন। এতে বিদ্যুৎ ও পানি সংযোগের সুবিধা রয়েছে।

কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী ১৩/৬/২৪ তারিখে তদন্ত প্রতিবেদনটি উপজেলা নির্বাহী অফিসার (ঈদগাঁও) বরাবর দাখিল করেন।

সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা প্রস্তাবনার বিষয়ে উপজেলা ভূমি অফিস হতে প্রাপ্ত প্রতিবেদন,২৬ জুন উপজেলা পরিষদ মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসহ বিগত ২৭ জুন জেলা প্রশাসক (কক্সবাজার) বরাবর প্রেরণ করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 14 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক