admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২ ১১:৫৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে ৭ জন এমপি’র পদত্যাগ পত্র জমা দিয়ে বিএনপির সংসদ সদস্যরা বেরিয়ে আসেন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন এমপিদের পদত্যাগের গেজেট প্রকাশের পর শূন্য আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানানোর ব্যাপারে তিনি বলেন, একটি দলের কথায় পদত্যাগ করবে না নির্বাচন কমিশন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের মাধ্যমে ভোট হলে ভালো। প্রথমে অভিযোগ আসে ভোটে কারচুপি হয়েছে। যেহেতু ইভিএম-এ কারচুপির সুযোগ নেই, অতএব এই অভিযোগ করার সুযোগ নেই। যিনি ভোট পাবেন, তিনি জিতবেন।