হোম
আন্তর্জাতিক

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ: বন্দুকধারীদের গুলিতে রাজধানী বাগদাদে অন্তত ২০ জন নিহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০১৯ ১০:০৩ পূর্বাহ্ণ

Irak-mknewsbd

ফাইল ছবি

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পিক-আপ ট্রাকে করে এসে হামলা চালায় বন্দুকধারীরা।ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের সময় রাজধানী বাগদাদে আজ শনিবার ভোরে বন্দুকধারীরা কমপক্ষে ২০ জনকে গুলি করে হত্যা করেছে। শহরের যেসব এলাকায় বড় ধরনের বিক্ষোভ হচ্ছিল অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে আক্রমণ চালায়। এর পর বিক্ষোভকারীরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে বিক্ষোভ চলছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে এরকম বিক্ষোভ কখনো দেখা যায়নি। এই অস্থিরতা শুরু হয়েছে অক্টোবর মাসে যখন লোকজন দুর্নীতি, বেকারত্ব, সরকারি সেবার অভাব এবং তাদের দেশে ইরানের হস্তক্ষেপের অভিযোগ তুলে রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহরে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইরাকে ৪২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যও। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে রাস্তাঘাট বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে তেল ক্ষেত্র এবং বন্দর। বিভিন্ন স্থানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাগদাদে শুক্রবার রাত পার হয়ে ভোরের দিকে পিক-আপ ট্রাকে করে আসে সশস্ত্র ব্যক্তিরা এবং লোকজন যেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছিল তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। এসময় তারা গুলি চালাতে থাকে এবং লোকজন প্রাণের ভয়ে এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। কারা এই হামলাকারী সেটা এখনও পরিষ্কার নয়। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে তাদেরকে অজ্ঞাত ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক এসব বিক্ষোভে কমপক্ষে ৪২০ জন নিহত হয়েছে।

সাম্প্রতিক এসব বিক্ষোভে কমপক্ষে ৪২০ জন নিহত হয়েছে।

গত সপ্তাহেই ইরানি সমর্থিত একটি মিলিশিয়া বাহিনীর সমর্থকরা বিক্ষোভ স্থলে ঢুকে পড়লে বেশ কয়েকজন ছুরিকাহত হয়। আরেকটি ঘটনায় প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা সদরের বাড়িতে ড্রোনের সাহায্যে বোমা ফেলা হয়েছে বলে তার দলের পক্ষ থেকে বলা হয়েছে। সেসময় তিনি দেশের বাইরে ছিলেন। সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি পদত্যাগ করেছেন। কিন্তু প্রতিবাদকারীরা পুরো রাজনৈতিক ব্যবস্থারই আমূল পরিবর্তন দাবি করছেন। ইরাকে জাতিগত বিভিন্ন গোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা চালু আছে। কিন্তু বহু ইরাকি মনে করেন যে এর মাধ্যমে দেশটিতে দুর্নীতিকে উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়াও শিয়া রাষ্ট্র ইরানের সাথে ইরাকি নেতাদের বর্তমান সম্পর্ক নিয়েও অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে। সাদ্দাম হোসেনের পতনের পর থেকে ইরাকে শিয়া রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করছেন।

কীভাবে শুরু?
সেপ্টেম্বর মাসের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি দেশটির জনপ্রিয় এক ব্যক্তি যিনি সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনীর প্রধান ছিলেন তাকে তার পদ থেকে সরিয়ে নিচু পদে আসীন করেন।লোকজন সোশাল মিডিয়াতে এর প্রতিবাদ জানাতে শুরু করে। সেখানেই তারা সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ১লা অক্টোবরে বিক্ষোভের ডাক দেয়।

বাগদাদের তাহরির স্কয়ারে বিক্ষোভ সমাবেশ।

বাগদাদের তাহরির স্কয়ারে বিক্ষোভ সমাবেশ।

সবচেয়ে বড় বিক্ষোভটি হয় বাগদাদের তাহরির স্কয়ারে। বিক্ষোভকারীরা তখন একটি সেতু পার হয়ে সুরক্ষিত গ্রিন জোনে (যেখানে প্রধান প্রধান সরকারি অফিস) প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের ওপর গুলি চালায়। এর পরেই বিক্ষোভ রাজধানী ছাড়াও দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় আরো কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়ে। তারা আদাম নির্বাচনের দাবি জানাতে থাকে। বিক্ষোভকারীদের বেশিরভাগই বয়সে তরুণ। তাদের সুনির্দিষ্ট কোন নেতা নেই। অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই তারা এসব প্রতিবাদে অংশ নিচ্ছে। এর এক সপ্তাহ পর প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভায় রদবদলের প্রতিশ্রুতি দেন এবং বেকারত্ব কমাতে কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেন। কিন্তু আগাম নির্বাচন না দেওয়ায় তারা ২৫শে অক্টোবরে আবার রাস্তায় নেমে আসে।

ইরানের বিরুদ্ধে ক্ষোভ কেন?
বিক্ষোভকারীদের অভিযোগ যে ইরান তাদের দেশে হস্তক্ষেপ করছে এবং এর ফলে ইরাকের সরকার ও রাজনৈতিক ব্যবস্থা জটিল হয়ে পড়েছে, বাড়ছে দুর্নীতিও।

নানা শ্রেণি পেশা ও বয়সের লোকেরা এসব বিক্ষোভে অংশ নিচ্ছে।

নানা শ্রেণি পেশা ও বয়সের লোকেরা এসব বিক্ষোভে অংশ নিচ্ছে।

২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করে। ইরাকের শিয়া নেতাদের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যারা শাসক শ্রেণির সদস্য। ইরাকের আধা সামরিক বাহিনী পপুলার মবিলাইজেশনকে সাহায্য সহযোগিতা দেয় ইরান। এই বাহিনীতে শিয়া মিলিশিয়ারাই প্রাধান্য বিস্তার করছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 15 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 15 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 24 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 1 day আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 1 day আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক