admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
ইউএনও কীভাবে সভাপতি হন হাইকোর্ট রুল জারি। উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হওয়ার কথা জনগণের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের। কিন্তু তাদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কীভাবে সভাপতি হন- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার এ রুল জারি করেন। জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল।