admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকার আশুলিয়া থেকেঃ ঢাকার আশুলিয়া এলাকা হতে ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৪ এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১৩.৩৫ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা মূল্যমানের ৫০ গ্রাম হেরোইনসহ নিম্নোক্ত ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
(ক) মোছাঃ লতিফা বেগম (২৫), জেলা-ঢাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।