admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: আশুলিয়ায় জামগড়া একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশিও ধারালো অস্ত্রসহ মাসুদ (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৪।মেজর জালিস মাহমুদ খান, কোম্পানি কমান্ডার র্যাব-৪-এর সিপিসি-২।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী মাসুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, কয়েকটি বিদেশি মদের বোতল ও কয়েকটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চক্রের বাকী সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র্যাব। এ চক্রের সদস্যরা এলাকায় মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও জানায় র্যাব।
আশুলিয়ায় জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশিও ধারালো অস্ত্রসহসহ মাসুদ নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ এর সদস্যরা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||