হোম
নির্বাচিত কলাম

আ’লীগ সরকার রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে – মির্জা ফখরুল 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন যদি আ’লীগ সরকারের অধিনে হয় সে নির্বাচন বাংলাদেশে হবে না। সেই নির্বাচনে বিএনপি তো অংশগ্রহন করবেনই না।

সেই নির্বাচন হবে না। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা অন্তবর্তীকালীন সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। তিনি গত ১৪ অক্টোবর শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, আমার বিশ্বাস করি অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বিশ্বাস আমার দলেরও। আমার দল একই ভাবে চিন্তা করে। চট্রগ্রামে সমাবেশে শ্লোগান নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা এদেশে ধমীর্য় কার্ড ব্যবহার করতে চায়, ধর্মকে নিয়ে সমস্যা তৈরী করতে চায় তারাই এই কথা গুলো বেশি ছড়ায়, বেশি বলে। আজকে গুম হত্যার জন্য র‌্যাবের উপরে স্যাংসন দেওয়া হয়েছে। র‌্যাব তো হোম মিনিস্টার বা প্রাইমিনিষ্টারের হুকুম ছাড়া কিছুই করতে পারেন না। তাহলে সেংসন দিতে হলে আ’লীগের বিরুদ্ধেই দেওয়া উচিত। এই দেশে যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার জন্য এককভাবে দায়ি অনির্বাচিত আওয়ামীলীগ সরকার।

জনগন তাদেরকে সেনসন দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বলে এখানে মানবাধিকার নাই, এখানে গুলি করে হত্যা করা হয়। মিছিলে গুলি করে হত্যা করা হয়। মির্জা ফখরুল আরও বলেন, দেশে প্রকাশ্যে রাজনীতি করে, সংবিধানের বিধান মেনে রাজনীতি করে, নির্বাচনের মধ্য দিয়ে পাল্টমেন্টে যাওয়ার জন্য নির্বাচন করে, এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসির একটা পরামর্শ এবং যে বিশ্বাস করে যে, বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমাবেশ, মিছিল করার স্বাধীনতা।

কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে এখন সেই পরিবেশ নেই। বাংলাদেশে একটি একনায়েকতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথাটা তো আগে আমরাই বলতাম, বা অন্যান্য দলগুলো বলতো। কিন্তু এখন তাদের যে প্রধান সহযোগি দল জাতীয় পার্টি, তার প্রধান কাদের সাহেবও কিন্তু স্পস্ট করে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের নামে একনায়েকতন্ত্র চলছে। এটাই একটি বাস্তব কথা, এটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, বাংলাদেশে একটি একনায়েকতন্ত্রের দেশ হয়ে গেছে। তারা আর গণতান্ত্রিক দেশ নেই।

এই পরিস্থিতিতে একটি ডেমোক্রেটিক লিবারেল পার্টি হিসেবে আমরা এর মধ্যে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন আমরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছি। প্রত্যেকটি আন্দোলনই হচ্ছে জনসংযুক্ত। আমরা আন্দোলন করছি জনগণকে সঙ্গে নিয়ে। জনগনের সমস্যা নিয়ে। আমরা দ্রব্যমূল্য উর্দ্ধগতি, জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি, সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করা, আমাদের অধিকারগুলোকে স্পাবলিস্ট করার জন্য আন্দোলন করেছি। তিনি আরও বলেন, ইতিমধ্যে সারা দেশে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা কর্মসূচী নিয়ে গেছি। সেই কর্মসূচীর দ্বিতীয় ভাগে আমরা এখন বিভাগীয় সমাবেশে কাজ করছি। ইতিমধ্যে শান্তিপুর্নভাবে চট্রগ্রামে সমাবেশ সফল করেছি। যদিও সমাবেশ থেকে আসার পথে আমাদের নেতা কমীর্দের আক্রমন করা হয়েছে, গাড়িঘোড়া ভেঙ্গে দেওয়া হয়েছে এমনকি গ্রেফতারও করা হয়েছে। একই সঙ্গে আমাদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ৪ জন কমীর্ শহীদ হয়েছে। সেটাকে কেন্দ্র করে, পরবর্তিকালে যশোরে আওয়ামী দুবৃত্তরা আমাদের কমীর্কে হত্যা করেছে সেটাকে কেন্দ্র করে অথবা তারা নিজেরাই গলযোগ সৃষ্টি করে অসংখ্য মামলা দিয়েছে।

ইতিমধ্যেই আমাদের নতুন করে মামলার আসামীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। আমরা চিন্তা করছি গনতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে, অধিকার, মিছিল করার অধিকার, সভা করার অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছি। কোন বাধাই আমরা মানব না। আগামীকালই ময়মনসিংহে সমাবেশ রয়েছে। ইতিমধ্যেই তারা সেখানে একই স্থানে সমাবেশ ডেকেছে। সেখানে সমাবেশ ডাকার উদ্দেশ্যেই হচ্ছে তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। তারা নিজেরাই সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত করে। সেটা তরা করে যাচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে সেটা তারা করছে রাষ্ট্রিয় সহযোগিতা নিয়ে। রাষ্ট্রকে তারা সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করেছে। আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে, এবার কোন বাধাই আমাদের বাধাগ্রস্থ করতে পারবে না।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, মো: আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, জেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিন, সদর উপজেলা বিএনপির সাবেক সধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কর্মীরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক