admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ
নাগরিক ভাবনায়ঃ আমি মফস্বল সংবাদকর্মী আমার জন্য কি?তারপরো নিজের কষ্টকে আকরে ধরার পর,যখন তেল মাখতে পারিনা বলে মূল্যায়নের কদর পাই না তাই আমার জন্য কোন কিছু নেই।এ জন্য আজ এ কঠিন মূহুর্তে আমার জন্য নেই কোন প্রটেকশন ব্যবস্থা, না আছে বেতন ভাতা। না কোন কর্মের মূল্যায়ন। কারণ আমি তো মফস্বল সাংবাদকর্মী। চাপাবাজ, ধান্ধাবাজা, চাদাবাজ আর হলুদরাঙা সাংবাদিক নই। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, দূর্যোগের মধ্যেও দায়িত্ব পালন করি। নিরেট সত্য বের করে আনতে কখনো নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কাকে পিছনে ফেলে দায়িত্ব পালন করি। ভুলে যাই খাওয়া-দাওয়া। মানুষের কথা বলি, মানবতার কথা বলি। ক্ষুধার্ত নিপীড়িত, অন্যায়, অবিচার, অপরাধের কথা তুলে ধরি। আবার সরকারের উন্নয়নের কথা তুলে ধরি। হয়তো মফস্বলে থাকি বলে আমার কোন মুল্যায়ন হয় না। প্রমোশন ও পেনশন হয় না। তারপরেও দুর্নাম আছে, সাংবাদিকের জায়গায় সাংঘাতিক শুনি। এটা হয় হলুদরাঙা একধরণে অপসাংবাদিকদের কারণে। তারপরেও অপবাদের লাঞ্চনা মাথায় নিয়েই মহা দূর্যোগের সময় সবার পাশে, সবার কাজে নিলর্জ্জের মতো মাঠে কাজ করি। মানুষের পাশে দাঁড়াই। দুর্ভোগের কথা তুলে ধরি। দেশের মানুষের কাছে সঠিক তথ্য পৌছে দিতে খাওয়া ও বিশ্রাম ছাড়াই পরিশ্রম করি। কখনো সামনে রাখা খাবার রেখেই কর্ম দায়িত্বে দৌড়াই। তবুও ভালো থাকুক সবাই। মানবতার জয় হোক। ভালো থাকুক আমার প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশ। কারণ দেশ ভালো থাকলে যে, দেশের মানুষ ভালো থাকবে। কারণ আমি যে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের গণমাধ্যমের অতি সামান্য হলেও একজন দায়িত্বশীল সচেতন নাগরিক। আমি ঘুমালে যে, একটি স্তম্ভ দূর্বল হয়ে পড়বে। তাই যতোই দূর্যোগ আসুক না কেন, আমাকে যে মহা দূর্যোগে থেকেই অর্পিত দায়িত্ব পালন করতে হবে। মুক্তির সন্ধান খুঁজে দিতে হবে। সমাধান দেখিয়ে দিতে হবে। ওই যে সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। জানি আমার জন্য কিছু নেই। তবুও কাজ করে যাব। ঘরের পরিবারের স্বজনদের অনেক সময় খোঁজ নেয়া হয়না। সারাদিন খবরের পিছনে পিছনে ছুটি। নানান উৎকুন্ঠায় থাকে আমার পরিবার। কী না কী হয়। কত উৎকুন্ঠা। সঙ্গ পায় না, একা একা খাওয়া খায়। অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কখন বাড়িতে ফিরি। আমার তো নিরাপত্তা নেই। পরিবারের আপত্তি,কেন সাংবাদিকতা করি। মাঝে মাঝে জীবননাশের হুমকিও আসে। হামলাও হয়, মামলাও হয়। তবুও ভয় না করে কাজ করি। এ পেশায় যে ভয় পেতে নেই। এ পেশায়