হোম
নির্বাচিত কলাম

আমি ভারতের প্রার্থী,আমি শেখ হাসিনার প্রার্থী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর ‘আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী’। একজন স্বতন্ত্র প্রার্থী ও একজন সাবেক সংসদ সদস্যের সাথে একজন সরকারি কর্মকর্তার মধ্যকার ফাঁস হওয়া মোবাইল কথোপকথনের বরাত দিয়ে এই খবরটি করা হয়েছে। এতে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে ওই কথা বলতে শোনা যায়। খবরে বলা হয়েছে, তিনি একজন সরকারি কর্মকর্তাকে হুঙ্কার দিয়ে বলেছেন, ‘মনে রাখতে হবে আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী।’

গত ১৭ই ডিসেম্বর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় এসব কথা বলেন। দৈনিক সমকাল পত্রিকায় ‘পোশাক রপ্তানি কমেছে প্রচলিত সব বাজারে’- শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, তৈরি পোশাকের বড় সব বাজারে রপ্তানি কমেছে।
হালনাগাদ পরিসংখ্যানের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, একক রাষ্ট্র হিসেবে বড় বাজার যুক্তরাষ্ট্র এবং জোটগত বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রধান এ পণ্যের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে কম।

আরেক বাজার কানাডাতেও একই চিত্র। তৈরি পোশাকের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের মতো আসে প্রচলিত এসব বাজার থেকে। খবরে আরও বলা হয়েছে, প্রচলিত বাজারে রপ্তানি কমে যাওয়া ভাবিয়ে তুলেছে উদ্যোক্তাদের। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানি খাতের জন্য বিপদের কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং শ্রম অধিকার রক্ষার ইস্যুতে নিষেধাজ্ঞার শঙ্কা আগামী দিনে রপ্তানিতে প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে রপ্তানিকারকদের উদ্বেগ রয়েছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘টাকার প্রবাহ কম বাজারে’। খবরে বলা হয়েছে, অন্যান্য সময়ে নির্বাচনকে সামনে রেখে বাজারে টাকার প্রবাহ বেড়ে যেত। এবার বাড়ছে খুবই সীমিত হারে।

অতীতে নির্বাচনের আগে ব্যাংক থেকে নগদ টাকা বেরিয়ে মানুষের হাতে চলে আসত বেশি। কিন্তু এবার সেটি হচ্ছে না। উলটো মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে চলে যাচ্ছে। অবশ্য চড়া মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এখন সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে। এ কারণেও টাকার প্রবাহ কমছে। তবে ২০০৮ সালের নির্বাচনের সময়ও মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি ও অর্থনৈতিক সংকট থাকলেও টাকার প্রবাহ কমেনি। বরং বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অর্থনীতির এমন চিত্র পাওয়া গেছে। তাদের এক মিনিট পাঁচ সেকেন্ডের কথোপকথনের কল রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে।

‘সংসদ নির্বাচন: তিনজন গুলিবিদ্ধ, সহিংসতা বাড়ছে’- শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। খবরে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা। দেশের ১১ স্থানে গত রবিবার রাতে ও গতকাল সোমবার পৃথক সহিংসতায় ২৭ জন আহত হয়েছেন। এছাড়া দেশের আরও বেশ কয়েকটি স্থানে প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা এবং আগুন দেওয়া হয়। বাধা দেওয়া হয়েছে হিরো আলমের নির্বাচনী প্রচারে। এদিকে নৌকায় ভোট না দিলে পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি দেওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

একই বিষয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। ‘নির্বাচনের মাঠে হুমকি থামছে না’ শীর্ষক খবরটিতে বলা হয়েছে, প্রতিপক্ষের কর্মী–সমর্থকদের হাত–পা ভেঙে দেওয়া, নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়া, পক্ষে কাজ না করলে এলাকায় থাকতে না দেওয়া—এ ধরনের নানা হুমকির ঘটনা থামছে না। গত রোববার রাতেও পঞ্চগড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা নৌকার বিরোধিতাকারীদের চিহ্নিত করে রাখতে বলেছেন। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে গত এক সপ্তাহে এ ধরনের অন্তত ১৫টি ঘটনা গণমাধ্যমে এসেছে। বেশির ভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি এসব অভিযোগ তদন্ত করছে। যদিও এখন পর্যন্ত হুমকি দিয়ে যাঁরা বক্তব্য দিয়েছেন তাঁদের কারও বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

খবরে আরও বলা হয়েছে যে, আচরণবিধি মেনে চলা হচ্ছে কি না, তা দেখার জন্য ভোটের মাঠে কাজ করছে কমবেশি ৮০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের প্রথম পাতার একটি খবরের শিরোনাম ‘HELP ENSURE PRESENCE OF VOTERS ON JAN 7’ অর্থাৎ ৭ই জানুয়ারির নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করুন। খবরটিতে বলা হয়েছে, আগামী নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাহায্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ঢাকার কাউন্সিলরদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এই সহযোগিতা চেয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। ভোট চলাকালে কোন ধরনের বাধা আসলে সাথে সাথে পুলিশকে জানাতেও বলেছেন তিনি। দৈনিক সংবাদের প্রথম পাতার একটি খবরের শিরোনাম ‘কূটনীতিকদের কাছে নির্বাচনী পরিস্থিতি তুলে ধরবেন সিইসি’। খবরটিতে বলা হয়েছে যে, দ্বাদশ সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি বিদেশিদের কাছে তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)।

এই লক্ষ্যে আগামী ৪ জানুয়ারি ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত থাকবেন অন্য নির্বাচন কমিশনাররাও। স্থান নির্বাচন করা হয়েছে রাজধানীর সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুম। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকেও দাওয়াত দেয়া হবে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এর দুই দিন আগে কূটনীতিকদের কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার উদ্যোগ নিলো আউয়াল কমিশন।

‘প্রথম ধাপে ব্যালট পেপার গেছে ১৩ জেলায়’-শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। এতে বলা হয়েছে, সোমবার কঠোর নিরাপত্তায় রাজধানীর তেজগাঁও সরকারি মুদ্রণখানা (বিজি প্রেস) থেকে প্রথম পর্যায়ে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। সরকারি মুদ্রণখানা থেকে ব্যালট পেপার পাঠানো হয়েছে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি। বিজি প্রেস থেকে পাঠানো হয়েছে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাডও পাঠানো হচ্ছে। একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও ব্যালট পেপার পাঠানো হবে বলেও খবরটিতে বলা হয়েছে।

‘প্রধানমন্ত্রী রংপুর যাচ্ছেন আজ’-শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী সফরে মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ সফরে যাচ্ছেন। বিকাল ৩টায় তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। এছাড়াও শেখ হাসিনা নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে স্বামীর কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করবেন। খবরে আরও বলা হয়েছে যে, শেখ হাসিনার জনসভা সফল করাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বিজয়ী করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বর্ধিত সভা করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২শে ডিসেম্বর পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক