হোম
অপরাধ

আফগানিস্তানে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মে, ২০২০ ৩:১২ অপরাহ্ণ

Afghan-blasting-deaths-24-mknewsbd

ফাইল ছবি

১৯টি নবজাতককে উদ্ধার করা হয় হাসপাতালের ভেতর থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের হাসপাতালের প্রসূতি বিভাগে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। মারা যাওয়াদের সবাই নতুন সন্তান হওয়া মা, হাসপাতালের নার্স এবং নবজাতক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ঐ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবারে কাবুলে হওয়া ঐ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। একইদিন আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগরহর এলাকায় এক শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন মারা যায়। নানগরহরে এক পুলিশ কর্মকর্তার শেষকৃত্যের ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী। তবে কাবুলের দাশত এ বারচি হাসপাতালের হামলা কারা ঘটিয়েছে, তা এখনো পরিস্কার নয়। তালেবান ঐ হামলার দায় অস্বীকার করেছে।

ঐ হামলার পর ১৯টি শিশুকে আরেকটি শিশু হাসপাতালে নেয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাদের অনেকের মা হামলায় মারা গেছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আফগানিস্তানে সহিংসতার বিচ্ছিন্ন ঘটনায় আনুমানিক ১০০ জন মারা গেছে। কয়েক দশক ধরে যুদ্ধ চলা দেশটিতে গত কয়েকমাস ধরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার চেষ্টা করা হলেও সাম্প্রতিক হামলায় তা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের হামলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোসহ নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। মঙ্গলবারে হাসপাতালের হামলায় মারা গেছে অন্তত ২৪ জন।

হাসপতালে কী হয়েছিল? হাসপাতালে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় শুরুতে দু’টি বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পায় তারা। হাসপাতাল থেকে পালাতে সক্ষম হওয়া এক ডাক্তরি বিবিসি’কে বলেন সেসময় প্রায় ১৪০ জন ছিলেন হাসপাতালের ভেতরে। সেখানকার প্রসূতি বিভাগটি পরিচালনা করে আন্তর্জাতিক স্বাস্থ্য দাতব্য সংস্থা মেদিস সাঁ ফ্রঁতিয়ে (এমএসএফ)। সেখানে তখন কয়েকজন বিদেশি নাগরিকও কাজ করছিলেন। সংবাদ সংস্থা এএফপি’কে ঐ চিকিৎসক জানান, যখন হামলা শুরু হয়, তখন ‘তীব্র আতঙ্ক’ ছড়িয়ে পড়ে হাসপাতালের ভেতর। এমএসএফ’এর বরাত দিয়ে এএফপি জানায়, যখন হামলা হচ্ছিল তখন এক নারী সন্তান জন্ম দিচ্ছিলেন। রয়টার্স জানায়, জয়নব নামের আরেক নারী হামলার কিছুক্ষণ আগে সন্তান প্রসব করেন। বিভিন্ন জটিলতা থাকায় সন্তান জন্ম দিতে সাত বছর অপেক্ষা করতে হয়। মঙ্গলবার সদ্যভূমিষ্ঠ সন্তানকে রেখে জয়নব যখন বাথরুমে গিয়েছিলেন, তখনই বাইরে ব্যাপক গণ্ডগোলের আওয়াজ শুনে তড়িঘড়ি বের হয়ে আসেন।

ফিরে এসে তার চার ঘণ্টা বয়সী সন্তানকে মৃত দেখতে পান। ঘটনাস্থল থেকে আফগানিস্তানের স্পেশাস ফোর্স তিনজন বিদেশি সহ প্রায় ১০০ জন নারী ও শিশুকে উদ্ধার করে বলে জানায় কর্তৃপক্ষ। পুলিশের পোশাক পরে হাসপাতালে প্রবেশ করা তিন হামলাকারীই গোলাগুলিতে মারা গেছে বলে জানানো হয়। তিনজন হামলাকারীই নিরাপত্তারক্ষীদের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে বলে জানানো হয়েছে । এর আগে কি হাসপাতালে হামলা হয়েছিল? অতীতে কাবুলের শিয়া অধ্যূষিত এলাকাগুলোতে এই ধরণের হামলা হয়েছে। ২০১৭ সালে আইএস’এর এক বন্দুকধারী মেডিকেল স্টাফের বেশে কাবুলের প্রধান সেনা হাসপাতালে হামলা চালায়। ঐ ঘটনায় আনুমানিক ৫০ জন মারা গিয়েছিল।

গত সেপ্টেম্বরে দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে এক হাসপাতালের বাইরে ট্রাক বোমা বিস্ফোরণে ২০ জন মারা যায়। মঙ্গলবার এই ঘটনার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীদের কঠোর অভিযান চালানোর ঘোষণা দেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 21 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক