হোম
নির্বাচিত কলাম

আধুনিকতার ছোঁয়ায় দেশ থেকে বড়শি দিয়ে মাছ ধরার চিত্র খুব একটা দেখা যায়না।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বড়শি দিয়ে মাছ ধরার চিত্র এখন আর তেমন দেখা যায় না। এক সময় বড়শি দিয়ে মাছ ধরার চিত্র ছিল গ্রাম বাংলার প্রতিদিনের রুপ । কিন্তু কালের বিবর্তনে এটি এখন হারিয়ে যাবার পথে। ফরিদপুর জেলায় দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে পুকুর-ডোবা থেকে শুরু করে খাল, নদীসহ সব জলাশয়। মাছের চলাচলের ব্যবস্থা না রেখেই তৈরি করা হয় অপরিকল্পিত বাঁধ, রাস্তাঘাট।

একদিকে যেমন মাছের প্রাকৃতিক আবাসের বৈশিষ্ট্যকে ধ্বংস করেছে অন্যদিকে বিলের মত জলাশয়ে প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ বর্তমানে প্রাকৃতিক জলাশয়ের মাছের বৈচিত্রকে করছে কোণঠাসা। এদিকে মৎস্য বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, অভ্যন্তরীণ জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন ক্রমেই নিম্নমুখী হচ্ছে এবং দেশি মাছের প্রজাতি দিন দিন কমে যাচ্ছে।তবে, যা অবশিষ্ট আছে তাতে কদাচিৎ দেখা মেলে বড়শি দিয়ে মাছ ধরার চিত্র । আগে গ্রামে বড় পুকুর বা,নদীতে, বিলে দল বেঁধে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হত। কিন্তু গ্রাম বাংলায় এখন এমন আয়োজন নেই বললেই চলে।

বুধবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার বারা শিয়া নদীতে এক ঝাঁক শিশু-কিশোরদের মাছ ধরতে দেখা গেছে।
শিশু কিশোরদের সাথে কথা বলে জানা যায়, বর্ষার নতুন পানির সাথে ছোট মাছ এসেও জমা হয়েছে ছোট্ট নদীতে।
তাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়শি দিয়ে পুঁটি ও টেংরা জাতীয় মাছ ধরছে তারা। স্থানীয় এসকল শিশু-কিশোররা আরো বলেন ,প্রতিদিনই তারা সকাল, বিকাল দলবদ্ধ হয়ে মাছ ধরি।

খালের অল্প পানিতে বড়শি দিয়ে ছোট ছোট মাছ ধরে থাকে। পরে দেখা যায় পুঁটি ও টেংরা মাছের ঝাঁক নদী থেকে আসছে। বিকেলের দিকে বড়শি নিয়ে ডোবায় ফেলতেই মাছ ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিশু-কিশোররা দলে দলে বড়শি নিয়ে মাছ ধরতে আসে। শিশুরা আরো জানায়, বেশির ভাগই পুঁটি মাছ। মাঝে মধ্যে টেংরা মাছও ধরা পড়ছে। অনেকে ২০/২৫ টি করে পুঁটি মাছ ধরেছে বড়শি দিয়ে। আঁধার হিসেবে পাউরুটি, আটা ব্যবহার করছে তারা। সুমন সরকার নামে স্থানীয় এক ব্যক্তি জানান,’বিকেলে বাচ্চাদের মাছ ধরা দেখে এগিয়ে গেলাম। ছোট্ট একটা খালে বর্ষার পানি এসেছে। নদী থেকে মাছও এসেছে অনেক। বড়শি দিয়ে মাছ ধরছে বাচ্চারা। আমিও তাদের সাথে মাছ ধরা শুরু করলাম।

বড়শি দিয়ে মাছ শিকারী আহাদ সেখ বলেন , ছোটবেলা থেকেই শখের বশে নিজে বড়শি দিয়ে মাছ শিকার করি।মাছ ধরতে নানা ধরনের উপকরণ ব্যবহার করি তিনি আরো বলেন, গ্রামের অনেক পরিবারের বড়শী দিয়ে ছোট ছোট মাছ ধরে বিক্রি করে সংসার চালান। কেউ মাছ ধরে পেটের তাগিদে আর কেউ মাছ ধরে সৌখিনতার জন্য তবে সবগুলোরই মাধ্যম কিন্তু বড়শী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 6 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 12 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 12 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক