হোম
অপরাধ

আদমদীঘিতে ভূমি অফিসের পাশাপাশি ইউনিয়ন পরিষদে সেবা দিচ্ছেন এসিল্যান্ড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে উপজেলা ভূমি অফিসের পাশাপাশি ইউনিয়ন পরিষদে জনসাধারণদের সেবা প্রদান করেছেন এসিল্যান্ড। কয়েকমাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে সেবাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত সুবিধা দিয়ে আসছেন। এতে জনসাধারণদের পড়তে হচ্ছেনা কোন রকম ভোগান্তি বা বিড়ম্বনায়। দুই দপ্তরে সমানভাবে এমন কার্যক্রমে তাঁকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কোনঠাসা হয়ে পড়েন দলীয় মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মামলা হামলার ভয়ে আত্মগোপনে থাকছেন তারা। মামলা থেকে বাদ যায়নি ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যানরাও৷ ইতিমধ্যে অনেক ইউপি চেয়ারম্যান জেল হাজতে আটকা পড়েছে। এতে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতি বেড়ে যায়। যারফলে পরিষদে কার্যক্রমে বিঘ্নতা সৃষ্টি হয়। সরকার জনসাধারণের জন্য এ বিষয়ে চিন্তা করে সেবার কার্যক্রম চলমান রাখতে কোথাও প্যানেল চেয়ারম্যান আবার কোথাও প্রশাসকের নিকট দায়িত্বভার দেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘির সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। দায়িত্ব নেওয়ার পর থেকে তার মতো করে কর্যক্রম পরিচালনা করেন৷ নাগরিকত্ব, চারিত্রিক, ওয়ারিশিয়ান সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে অধিক গুরুত্ব দেন তিনি।

এদিকে একইভাবে ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ছাড়াই সুবিধা দিয়ে আসছেন। যারফলে কাজের অধিক চাপ থাকা সত্বেও দায়িত্বে কোন অবহেলা প্রকাশ করেনি এসিল্যান্ড মাহমুদা সুলতানা। সেবা প্রত্যাশী কামরুল ইসলাম ও আলম হোসেন জানান, কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদে প্রত্যয়ন নিতে যায়। তখন উদ্যোক্তা দুইজনকে আবেদন করে দেয়। এরপর স্বাক্ষরের জন্য প্রশাসকের রুমে গেলে তিনি পরিষদে না থাকায় ভূমি অফিসে যায় সঙ্গে সঙ্গে তিনি স্বারক করে দেন। ভেবেছিলাম স্যার কাজে ব্যস্ত থাকবে এজন্য স্বাক্ষর না পেয়ে বাড়িতে ফিরতে হবে। কিন্তু তাঁর বিনয়ী আচরণে অত্যন্ত ভালো লেগেছে। দেখলাম অনেকেই নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদসহ বিভিন্ন কাজে এসে স্বাক্ষর নিয়ে যাচ্ছে। বরং চেয়ারম্যানের কাছে স্বাক্ষরের জন্য দুইতিনও ঘুরেও ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে। আমইল গ্রামের আকলিমা খাতুন জানান, ভূমি অফিসে গিয়েছিলাম ২৪ শতকের একটি জমির নামজারি করে সেই টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিবো।

বিষয়টি অবগত করলে দ্রুত নামজারি করে দেন। তাঁর আচার-ব্যবহারে মুগ্ধ হয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা জানান, সেবাপ্রত্যাদের জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ৩০ শতাংশ থেকে এখন শতভাগ নিশ্চিত করা হয়েছে। জানুয়ারি মাসে গ্রাম আদালতে ৭ টি মামলার মধ্যে ৫টি নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া নয়টি ওয়ার্ডে শীতবস্ত্র সঠিকভাবে বন্টন করা হয়। এছাড়াও ভূমি অফিসে কয়েকমাসে নামজারি হয়েছে প্রায় ১৬শ। শুধু তাই নয় বিগত বছরের থেকে বেশি রাজস্ব আদায়। ১৪৩১ বঙ্গাব্দে ১১৩টি খাস পু্ুকুর থেকে ১২ লাখ ৩৪ হাজার টাকা যা বিগত বছরের তুলনায় ২১৫ শতাংশ বৃদ্ধি। এরপর ১৪৩১ ও ১৪৩৩ বঙ্গাব্দে ৭৮টি ইজারা পুকুর থেকে ৩২ লাখ ২৭ হাজার টাকা আদায় বিগত বছরের তুলনায় ৮৫৮ শতাংশ বেশি। আগামী ১৪৩২ থেকে ১২৩৪ বঙ্গাব্দে ৩০৫ পুকুরের ইজারা চলছে প্রত্যাশা করছি এখান থেকে এবার ভালো রাজস্ব আসবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 16 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 23 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক