হোম
অপরাধ

আদমদীঘিতে বেড়েছে অপরাধের প্রবণতা,পুলিশের নীরব ভূমিকা ছিনতাই ও চুরি সংগঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে গত তিনমাসে ছিনতাই, মোটরসাইকেল, গরু, সেচপাম্প, মোবাইল, বৈদ্যুতিক মিটারসহ বেশ কয়েকটি চুরি সংগঠিত হয়েছে। এসব বিষয়ে থানায় অভিযোগ দিয়েও পুলিশের কাছ থেকে সহায়তা পচ্ছেন না ভুক্তভোগীরা। এতে দিনদিন বাড়ছে অপরাধের প্রবণতা। যারফলে রাত হলেই আতঙ্ক বিরাজ করছে জনমনে।

জানা যায়, ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতির বিষয়ে নিয়ন্ত্রণ করে আদমদীঘি থানা পুলিশ। থানার দায়িত্বরত অফিসারের সঠিক নির্দেশিকা না থাকায় হঠাৎ করে গত তিন মাসে বিভিন্ন অপরাধের প্রবণতা বেড়েছে। ছিনতাই, গরু, মোটরসাইকেল, সেচপাম্প, বসতবাড়ি থেকে মোবাইল ফোন, বৈদ্যুতিক মিটারসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটছে। এতেকরে ঝিমিয়ে পড়েছে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ। গত ৬ মে মঙ্গলবার রাতে উপজেলার নশরৎপুর ইরামতি ব্রীজ সংলগ্ন এলাকায় গোলাম রব্বানী ও বুকুল হোসেনকে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা জানান, নশরতপুর ব্রীজ পার হয়ে নিমকুড়ি রাস্তায় পৌঁছাতে মুখোশধারী কয়েকজন দলবদ্ধভাবে ছিনতাইকারী তাদের পথরোধ করে হাতপা ও মুখ বেঁধে মারধর করে এবং তাদের পাশের জঙ্গলে ফেলে দেয়। এরপর মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে চলে যান। পরে গ্রামবাসী এসে আমাদের আহত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে গত ২০ এপ্রিল রবিবার রাতে অবসরপ্রাপ্ত স্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিমের উপজেলার সান্তাহার রেলওয়ে হাসপাতাল চত্বরে নিজ বাসার সামনে থেকে তার মোটরসাইকেল কেবা কাহারা চুরির উদ্দেশ্যে নিয়ে যায়। পরে আদমদীঘি থানা পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করি। ঘটনাটির অভিযোগ দায়েরই সীমাবদ্ধ।

কয়েকমাস আগে সান্তাহারে বাড়ির মেইল গেটের তালা ভেঙে আবু হাসান নামের এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়। যার তদন্ত আজও থেমে আছে৷ এরপর গত ২ মার্চ রবিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কদমা-করজবাড়ি গ্রামের আবু সাঈদ নামের এক কৃষকের খামার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায়, সেহেরী খাওয়ার জন্য খামারে থাকা লোকজন বাড়িতে আসলে এই সুযোগে ওই খামার থেকে কেবা কাহারা গরুগুলো চুরি করে নিয়ে যান। তার দাবী এ ঘটনায় প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পুলিশে বিষয়টি অবগত করা হলেও এখনো পর্যন্ত চুরি যাওয়া গরু উদ্ধার হয়নি বলে জানান ভুক্তভোগী। ইতিপূর্বে কয়েকটি এলাকায় এমন গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক মাসুদ মন্ডলের ফসলি মাঠ থেকে সাতটি জ্বালানি চালিত শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা ঘটে। চোরচক্র ওই পাম্প চুরি করে সেখানে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে। তাদের কাছ পাম্প প্রতি ৩ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন। ওই টাকা দিলে পাম্প ফেরত দেয়া হবে বলে জানান ভুক্তভোগী।

এদিকে উপজেলার চাঁপাপুর ইউপির কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ আসে। এবং চুরি যাওয়ার পর সেখানে চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে। ইতিপূর্বে বিহিগ্রাম এলাকায় মাসের মধ্যে দুইটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতেকরে আর্থিক ক্ষতিগ্রস্ত হয় ওই কৃষকরা। সম্প্রতি গত শুক্রবার রাতেও নওগাঁ-বগুড়া মহাসড়কে ডেকোরেটারসহ দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এছাড়াও বসতবাড়ি থেকে প্রতিনিয়ত মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে। থানায় অভিযোগ দিতে গেলে চুরির অভিযোগ না নিয়ে মোবাইল হারানোর সাধারণ ডায়েরি করতে বলেন দায়িত্বরত অফিসার। গত কয়েকমাসে এমন একাধিক অভিযোগ থানায় আসে। ফলে পুলিশের কঠোর পদক্ষেপের অভাবে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। ফলে তাদের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমি আসার পর থেকে মনে করি আদমদীঘির চারপাশে যে থানাগুলো আছে তার মধ্যে আমার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। চুরির ঘটনা সব জায়গাতেই আছে। তারপরেও সাধ্য অনুযায়ী আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি দু একটা ঘটনা না ঘটে তবে তো পুলিশের প্রয়োজন নাই তাছাড়া আপনারা নিউজ করবেন কি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমিসহ আমার অফিসাররা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।##

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 15 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক