হোম
জাতীয়

আদমদীঘিতে প্রধানমন্ত্রী উপহারের বরাদ্দ ঘর দখল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরের তালিকায় নাম ও বৈধ কাগজপত্র থাকার পর বসবাস করতে পারছেন না এক দম্পতি। ঘরের দখল না পেয়ে প্রতিবেশীর বাড়িতে কষ্টে বসবাস করছেন মানিক ও রিতা দম্পতি। গত ১১ মাস ধরে ঘরটি দখল নিয়ে বৈধতা ছাড়াই বসবাস করছে ছাতনী সরদারপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল ও অঞ্জনা বেগম। ঘটনাটি উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী গ্রামে প্রধানমন্ত্রী উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে। এ ঘটনায় আজও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে? চলছে সমালোচনা।

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে গত দুই বছর আগে উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী গ্রামের মাঠে অবস্থিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১৪টি ঘর তৈরি করা হয়। ইতিমধ্যে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল ও ভূমি অফিসের খারিজ করা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। যার মধ্যে দমদমা গ্রামের বাসিন্দা মানিক হোসেন ও রিতা বানু এই দম্পতির নামে একটি ঘর বরাদ্দ ছিলো। বরাদ্দের পর থেকে সেখানে তারা নিয়মিত বসবাস করে আসছিলেন। কিন্তু এই প্রকল্পের ঘর থেকে কর্মস্থল দূরত্ব হওয়ায় মাঝে মধ্যে সেখানে বসবাস করা তাদের অনিয়মিত হয়ে পড়ে। আর তাদের এই অনুপস্থিতে গত ২০২২ সালের ১০ সেপ্টেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের তত্ত্বাবধানে এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির উপস্থিতিতে কোনো নোটিস ছাড়াই লোকজন দিয়ে মানিক হোসেন ও রিতা বানুর ঘরের তালা ভেঙে মালামাল বের করে উঠানে ফেলে রাখেন।

এরপর ওই ঘরের প্রকৃত মালিককে সড়িয়ে কোনো বৈধতা ছাড়াই সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একই গ্রামের বাসিন্দা উজ্জ্বল ও অঞ্জনা এবং আরেক ঘরে শ্যামলী বেগমকে বসবাসের করার জন্য সুযোগ করে দিয়েছেন ইউএনও। এতে করে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মানিক হোসেন ও রিতা বানু এই দম্পতি ঘরটিতে বসবাস করা থেকে বঞ্চিত হয়েছেন। ঘটনাটির ১১ মাস পেড়িয়ে গেলেও বর্তমান উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে নিজের ঘর ছাড়া প্রতিবেশীর দেওয়া ঘরে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন এই দম্পতি।

আশ্রয় নেওয়া অঞ্জনা ও শ্যামলী বেগম জানান, এই ঘরটিতে আমাদের ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি থাকতে দিয়েছেন। আমরা এই ঘরের দলিল বা ভূমি অফিসের খারিজ করা কাগজপত্র এখনো পাইনি। শুধু আবেদন করেছি। এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জানান, আগের ইউএনও এই কাজটি করে গেছেন।

এখন যদি মানিক ও রিতা বানু ওই ঘরটিতে বসবাস করতে চাই। তাহলে সরেজমিনে পরিদর্শন করে একটা ব্যবস্থা নেওয়া হবে।বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ-আল-মারুফ জানান, যাদের নামে বরাদ্দ আছে তারাই থাকবেন। যদি কেউ দখল নিয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 11 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক