admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীবকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে বগুড়া জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তারা জানান, সংগঠন বিরোধী, শৃংঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।