হোম
নির্বাচিত কলাম

আদমদীঘিতে কারখানার বর্জ্যে বিষাক্ত ইরামতি খাল ও রক্তদহ বিলের পানি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুন, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: আদমদীঘি উপজেলার সান্তাহার কলা বাগান এলাকায় কয়েকটি অটো রাইস মিল ও কারখানার বর্জ্য ইরামতি খাল ও রক্তদহ বিলে নিস্কাশন করায় খালের পানি বিষাক্ত হয়ে পড়েছে।

এতে করে খালের মাছ মারা যাওয়া সহ খালের বিষাক্ত পানি ব্যবহার করায় খাল সংলগ্ন মাঠের ফসল নষ্টের পাশাপাশি গরু,ছাগলের রোগ সৃষ্টি সহ মারা যাচেছ। খালের পানিতে অটো রাইস মিল ও কারখানার বর্জ্য ও বিষাক্ত পানি আসা অব্যাহত থাকার কারনে পরিবেশ দূষন আরো মারাত্বক রূপ ধারন করেছে বলে অভিযোগ উঠেছে। ইরামতি খালের শেষ মাথায় ঐতিহাসিক রক্তদহ বিল অবস্থিত।

উপজেলার সান্তাহার শহরের কলা বাগান এলাকায় বৈশাখী অটো রাইস মিল,বুশরা অটো রাইস মিল,আজমেরী ফ্লাওয়ার ওয়েল মিল সহ কয়েকটি কারখানার বর্জ্য ও বিষাক্ত রক্তদহ বিলের খাল নিস্কাশন করায় ভয়াবহ পরিবেশ দূষনের সৃষ্টি করেছে বলে খাল পার্শ্ববর্তী গ্রামবাসীদের অভিযোগে জানাগেছে। বিষাক্ত ওই খালের পানি ব্যবহার করার কারনে খাল পারের কয়েক টি গ্রামের মানুষ জনের গরু, ছাগল , হাঁস মারা যাওয়া সহ ফসলের চারা নষ্ট হয়ে যাচ্ছে।

পাশাপাশি মারা যাচ্ছে খালের সকল প্রকার মাছ ও জলজ প্রাণী। জানা গেছে, বেশ কয়েক বছর পূর্বে বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের কলা বাগান এলাকায় বৈশাখী অটো রাইস মিল,বুশরা অটো রাইস মিল,আজমেরী ফ্লাওয়ার ও ওয়েল মিল সহ কয়েকটি কারখানা স্থাপন করা হয়। এসব কারখানা কর্তৃপক্ষ নামমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তেরী করলেও নেই কোন কার্যকারীতা।

ওই সব কারখানার বর্জ্য ও বিষাক্ত পানি পার্শ্ববর্তী ইরামতি খালে নিস্কাশন করছে কারখানা গুলো। ওই বিষাক্ত পানি গড়িয়ে যেয়ে পড়ছে রক্তদহ বিলে । এতে করে পরিবেশ বিপর্যয় ঘটছে। এছাড়াও খালের পানি বিষাক্ত হওয়ায় খাল সংলগ্ন সান্তাহার পৌর শশ্মানে হিন্দু সম্প্রদায়ের মৃত দেহ নিয়ে এসে সৎকার কাজে সৃষ্টি হচ্ছে বিঘœ। অটো রাইস মিল ও কারখানার বর্জ্য ও বিষাক্ত পানি ইরামতি খালে নিস্কাশন করায় খালের উত্তর দিক তিলকপুর এবং দক্ষিন দিক রক্তদহ বিল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত পানি দূষিত হয়ে পড়েছে। খালের পানি পচে গিয়ে ছড়াচ্ছে ভীষন দুর্গন্ধ।

এতে করে খাল পাশ্ববর্তী গ্রাম আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দূর্গাপুর, অন্তাহার,হারদাম,বাগবাড়ী,ঘোড়াদহ,সান্তাহার পৌরসভার খয়রাবাদ,বশিপুর,পৌওঁতা,সান্তাহার ইউনিয়নের দমদমা,প্রসাদখালী এবং নওগাঁ জেলার তিলকপুর ইউনিয়নের নগর কুসম্বী,মির্জাপুর ও নুরনগর এলাকার কয়েক হাজার মানুষ ভয়াবহ পরিবেশ দুষনের শিকার হচ্ছে। খাল পার্শ্ববর্তী সান্তাহার শহরের বশিপুর এলাকার বাসিন্দা তাপস সরকার বলেন, কারখানার বিষাক্ত পানি ব্যবহার করে গ্রামবাসীদের অনেকে চর্মরোগ সহ নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে।

রক্তদহ বিল পার্শ্ববর্তী দমদমা গ্রামের বাসিন্দা শায়খুল ইসলাম শৈবাল জানান,কারখানার পানি রক্তদহ বিলে এসে বিলের মাছ মারা যাচ্ছে। তিনি আরো বলেন,বিষাক্ত পানি আসা বন্ধ করা না গেলে বিল মাছ শুন্য হয়ে পড়বে। পরিবেশ দুষন বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কেউ তার দপ্তরে কোন অভিযোগ দেননি,তবে তিনি বলেন অচিরেই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক