হোম
অপরাধ

আদমদীঘিতে ইউপির রায় ছাড়াই রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের রায় ছাড়াই গ্রামীণ জনপদের সরকারি রাস্তার ইট তুলে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের আতাউর রহমান বাবুর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

সরকারি বরাদ্দকৃত প্রায় দুইশ ফিট রাস্তার ইট তুলে ফেলায় চরম বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচল করা জনসাধারণ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর।

ঘটনাটি ঘটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া পূর্বপাড়া এলাকায়। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন আবুল কাশেম।জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া পূর্বপাড়া পলাশ মাস্টারের বাড়ি থেকে মকবুলের বাড়ি পর্যন্ত জনসাধারণের চলাচলের জন্য এই গ্রামীণ রাস্তা করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের মাধ্যমে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রায় ৮ লাখ টাকার বরাদ্দে এই এসবিবি রাস্তাটি করা হয়। গত কয়েকমাস আগে এই রাস্তার জায়গার সীমানা নিয়ে আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আতাউর রহমান বাবুর বিবাধ চলছিলো।

এ বিষয়ে চার মাস আগে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দেন আবুল কাশেম। এরপর তিন মাস আগে জায়গাটি নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সীমানা জরিপ করে দেন। জরিপে জায়গাটি পায় আবুল কাশেম। এসময় জরিপে জায়গায় না পাওয়ায় ওই জরিপ পেপারে স্বাক্ষর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আতাউর রহমান বাবু ও তার পরিবারের লোকজন। এ ঘটনার পরেও মাঝে মধ্যে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরপর গত মঙ্গলবার সকালে ইউপি পরিষদের গ্রাম্য আদালতের রায় ছাড়াই নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাস্তার ইট তুলে ফেলেন আতাউর রহমান বাবুসহ তার পরিবারের লোকজন৷ এতেকরে চরম বিপাকে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচল করা পথচারীরা এ ব্যাপারে আতাউর রহমান বাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে জায়গা সীমানা নিয়ে তাদের সঙ্গে আমাদের ঝামেলা চলছিলো। ইউনিয়ন পরিষদের একটা লিখিত অভিযোগ দিয়েছি। পরিষদ থেকে আমিন দিয়ে মাপজোখ করে আমাকে জায়গাটি আমার পক্ষে আসে। সেদিন তারা বিষয়টি মানেনি পরে নিজের ক্ষমতা ঘাটিয়ে রাস্তার ইট তুলে ফেলেন। ফলে জনসাধারণের ভোগান্তিতে পড়তে হয়। এরপর বুধবার দুপুরে স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেই।

ছাতিয়ানগ্রাম ইউপির প্রশাসনিক কর্মকর্তা কুদরত-এ-ইলাহী জানান, ইউপি পরিষদ থেকে আতাউর রহমান বাবুকে কোন রায় দেওয়া হয়নি। তারা কাওকে না জানিয়ে জনসাধারণের ব্যবহৃত রাস্তার ইট তুলে ফেলেছেন।

বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের সঙ্গে কথা বলা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা একটা পদক্ষেপ নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 23 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক