admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে আদমদিঘী উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বাদ জুম্মা স্থানীয় বাস স্ট্যান্ড জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে আনন্দঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার সাধারণ সম্পাদক আবু হাসান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন বিকেলে বাদ আছর শন্তর পৌর শ্রমিক দলের সহ-সভাপতি রানা নেতৃত্বে সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকা বাসির উদ্যোগে পূর্ব ঢাকা রোড জামি মসজিদে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর৷ রোগ মুক্তি দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।