হোম
নির্বাচিত কলাম

আজ ৯ জানুয়ারি বাংলাদেশে সংক্রমণ বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আজ ৯ জানুয়ারি বাংলাদেশে সংক্রমণ বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসছে। করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নানা কড়াকড়ি আরোপের পরিকল্পনার কথা জানানো হয়েছে। বর্ধিত সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে আগামীকাল রোববার, ৯ জানুয়ারি, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি শনিবার, ৮ জানুয়ারি, রাজধানী ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সকল যানবাহনে অর্ধেক আসন এবং রাত ৮টার পর দোকান-পাট বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হবে। আগামী দুই একদিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এদিন সাংবাদিকরা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে সরকারের ভাবনা জানতে চান। জবাবে তিনি বলেন, আজ শনিবার আমাদের মন্ত্রণালয়ে আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা আছে। আর আজ রোববার, শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে নির্ধারিত বৈঠক আছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দীপু মনি বলেন, মার্চে গিয়ে সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা ছিল। কিন্তু এখন জানুয়ারির শুরুতেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। সুতরাং আগের যে পরিকল্পনা ছিল, সেটাতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তবে আমরা চাই, শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ করা না লাগে। বরং আমরা চাই, শিক্ষার্থীরা যেন করোনার টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। তবে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে। এসব বিষয়েও সিদ্ধান্ত নেব আমরা।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এর আগে দেড় বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এতে সবারই ঘাটতি হয়েছে। ব্যবস্থা করা হচ্ছে যাতে সেটি পূরণ করা যায়। এই ঘাটতি পূরণের সবচেয়ে বড় উপায় হচ্ছে, বেশি সংখ্যক শিক্ষার্থীকে ক্লাসে হাজির করা। কিন্তু লোকজন যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছেন, তাতে যদি করোনার সংক্রমণ আরো বেড়ে যায়, তাহলে শিক্ষার ক্ষতিই সবচেয়ে বেশি হবে। সুতরাং সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 15 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক