admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ
সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সেই সাথে এতদূর পর্যন্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে যে, আগুন নেভানো খুবই কষ্টকর। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।
এদিকে, প্রায় একই সময়ে আগুন লেগেছে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার ফ্রেন্ডস টাওয়ারে। আটতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন ওপরের দিকে উঠে যাচ্ছে। সেখানে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।