admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ রংপুর থেকে বহুল প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার সাৰেক বার্তা সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, প্রয়াত সাংবাদিক শরিফুল ইসলাম সম্রাট’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে তিনি সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত সাংবাদিক শরিফুল ইসলাম সম্রাট ২০২১ সালের ১৩ অক্টোবর বিকেলে রংপুর মহানগরীর পশ্চিম মুলাটোলের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরের দিন ১৪ অক্টোবর বৃহস্পতিবার বাদ জোহর পশ্চিম মুলাটোল হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মুন্সিপাড়া কবর স্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।