admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
আগামী ২৩ সেপ্টেম্বর সাংবাদিক সমাবেশের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। ওই দিন সকাল ১১টায় দেশব্যাপী এই প্রতিবাদ সমাবেশ হবে। সম্প্রতি ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল আজ রোববার জাতীয় প্রেসক্লাব থেকে এ ঘোষণা দেন। এদিন ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেন সাংবাদিকরা। সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক নেতারা দাবি করেন যে, ১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করার পর কী তথ্য পাওয়া গেছে- সেটা সবার কাছে প্রকাশ করতে হবে। তারা আরও বলেন, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব যেভাবে তলব করা হয়েছে, একইভাবে ব্যাংক হিসাব তলব করতে হবে অন্যান্য পেশাজীবীদেরও।